Jeremiah 25:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা বলেছেন, তোমরা প্রত্যেকে নিজ নিজ কুপথ থেকে ও নিজ নিজ আচরণের নাফরমানী থেকে ফির, তাতে মাবুদ তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছেন, তোমরা সেখানে যুগে যুগে চিরকাল বাস করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বলেছিলেন, “তোমাদের প্রত্যেকে এখন তোমাদের মন্দ পথ থেকে ও তোমাদের মন্দ সব অভ্যাস থেকে ফেরো, তাহলে সদাপ্রভু তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের এই যে দেশ দিয়েছেন, তার মধ্যে তোমরা চিরকাল বসবাস করতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা বলিয়াছেন, তোমরা প্রত্যেক জন আপন আপন কুপথ হইতে ও আপন আপন আচরণের দুষ্টতা হইতে ফির, তাহাতে সদাপ্রভু তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছেন, তোমরা তথায় যুগে যুগে চিরকাল বাস করিতে পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা বলিয়াছেন, তোমরা প্রত্যেক জন আপন আপন কুপথ হইতে ও আপন আপন আচরণের দুষ্টতা হইতে ফির, তাহাতে সদাপ্রভু তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছেন, তোমরা তথায় যুগে যুগে চিরকাল বাস করিতে পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা সদাপ্রভুর এই কথা বলেছিলেন, ‘তোমরা প্রত্যেকে এখন তোমাদের মন্দ পথ ও মন্দ কাজ থেকে ফেরো, তাহলে যে দেশ আমি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেই দেশে তোমরা চিরকাল থাকতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা মাবুদের এই কথা বলেছিলেন, ‘তোমরা প্রত্যেকে এখন তোমাদের খারাপ পথ ও খারাপ কাজ থেকে ফেরো, তাহলে যে দেশ আমি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেই দেশে তোমরা চিরকাল থাকতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা তোমাদের মন্দ জীবন ও কর্মের পথ থেকে ফিরে আসতে বলেছিলেন, যাতে প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের যে দেশ চিরস্থায়ী অধিকাররূপে দিয়েছিলেন সেই দেশে তোমরাও স্থায়ীভাবে বসবাস করতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাববাদীরা বলেছিল, “তোমাদের জীবনয়াত্রা বদলাও এবং খারাপ কাজ করা বন্ধ করো! নিজেদের জীবনয়াত্রা পালটালে তবে তোমরা প্রভুর দেশে ফিরতে পারবে যেটা প্রভুর দ্বারা বহু কাল আগে তোমাদের পূর্বপুরুষদের দেওয়া হয়েছিল এবং চির কালের জন্য এখানে থাকতে দেওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই ভাববাদীরা বলেছেন, ‘প্রত্যেকে নিজেদের মন্দ পথ ও দুর্নীতি থেকে ফের এবং যে দেশ সদাপ্রভু তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের প্রাচীনকালে চিরস্থায়ী উপহার হিসাবে দিয়েছিলেন সেই দেশে ফিরে এসো।