Jeremiah 25:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অন্য দেবতাদের সেবা ও তাদের কাছে সেজ্‌দা করার জন্য তাদের পিছনে যেও না, নিজেদের হাতের তৈরি বস্তু দ্বারা আমাকে অসন্তুষ্ট করো না; তাতে আমি তোমাদের অমঙ্গল করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য দেবদেবীর অনুসারী হয়ে তোমরা তাদের সেবা ও উপাসনা করবে না। তোমাদের হাতের তৈরি সব দেবমূর্তি দিয়ে আমার ক্রোধ উত্তেজিত কোরো না। তাহলে আমি তোমাদের কোনো ক্ষতি করব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অন্য দেবগণের সেবা ও তাহাদের কাছে প্রণিপাত করিবার জন্য তাহাদের পশ্চাদগামী হইও না, আপনাদের হস্তকৃত বস্তু দ্বারা আমাকে অসন্তুষ্ট করিও না; তাহাতে আমি তোমাদের অমঙ্গল করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অন্য দেবগণের সেবা ও তাহাদের কাছে প্রণিপাত করিবার জন্য তাহাদের পশ্চাদ্‌গামী হইও না, আপনাদের হস্তকৃত বস্তু দ্বারা আমাকে অসন্তুষ্ট করিও না; তাহাতে আমি তোমাদের অমঙ্গল করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেব-দেবতাদের সেবা ও পূজা করবার জন্য তাদের পিছনে যেয়ো না; তোমাদের হাতের তৈরী জিনিস দিয়ে আমাকে অসন্তুষ্ট করে তুলো না। তাহলে আমি তোমাদের অমংগল করব না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেব-দেবীদের এবাদত ও পূজা করবার জন্য তাদের পিছনে যেয়ো না; তোমাদের হাতের তৈরী জিনিস দিয়ে আমাকে রাগিয়ে তুলো না। তাহলে আমি তোমাদের ক্ষতি করব না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা তোমাদের অন্যান্য দেবতাদের সেবা ও আরাধনা করতে নিষেধ করেছিলেন এবং তোমাদের হাতে গড়া অসার প্রতিমাকে পূজা করে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত করতে নিষেধ করেছিলেন। তোমরা যদি প্রভু পরমেশ্বরের কথা শুনতে, তাহলে তিনি তোমাদের শাস্তি দিতেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য দেবতাদের অনুসরণ কোরো না| মানুষের তৈরী মূর্ত্তিগুলোর পূজো অথবা সেবা কোরো না| যদি তা করো তাহলে আমি রুদ্ধ হব| আর আমার রোধ তোমাদেরই ক্ষতি করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই অন্য দেবতাদের ভজনা করতে তাদের কাছে যেও না বা তাদের কাছে মাথা নিচু কোরো না এবং তোমাদের হাতের তৈরী জিনিস দিয়ে তাঁকে অসন্তুষ্ট করে তুলো না, না হলে আমি তোমাদের ক্ষতি করবো না’।