Jeremiah 25:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু, মাবুদ বলেন, তোমরা আমার কথা শোন নি, এভাবে নিজেদের হস্তকৃত বস্তু দ্বারা আমাকে অসন্তুষ্ট করে নিজেদের অমঙ্গল ঘটাচ্ছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেন, “তোমরা কিন্তু আমার কথা শোনোনি এবং তোমাদের হাতে তৈরি ওইসব বিগ্রহের দ্বারা তোমরা আমার ক্রোধ জাগিয়ে তুলেছ। এভাবে তোমরা নিজেরাই নিজেদের ক্ষতিসাধন করেছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, সদাপ্রভু কহেন, তোমরা আমার কথা শুন নাই, এইরূপে আপনাদের হস্তকৃত বস্তু দ্বারা আমাকে অসন্তুষ্ট করিয়া আপনাদের অমঙ্গল ঘটাইতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, সদাপ্রভু কহেন, তোমরা আমার কথা শুন নাই, এইরূপে আপনাদের হস্তকৃত বস্তু দ্বারা আমাকে অসন্তুষ্ট করিয়া আপনাদের অমঙ্গল ঘটাইতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন সদাপ্রভু বলছেন, ‘কিন্তু তোমরা আমার কথা শোন নি। তার বদলে তোমাদের হাতের তৈরী জিনিস দিয়ে আমাকে অসন্তুষ্ট করে নিজেদের উপর অমংগল ডেকে এনেছ।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন মাবুদ বলছেন, ‘কিন্তু তোমরা আমার কথা শোন নি। তার বদলে তোমাদের হাতের তৈরী জিনিস দিয়ে আমাকে রাগিয়ে নিজেদের উপর ক্ষতি ডেকে এনেছ।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু পরমেশ্বর স্বয়ং বলেন যে, তোমরা তাঁর কথা শুনতে অস্বীকার করেছ। পরিবর্তে, তোমরা তোমাদের অসার প্রতিমা দিয়ে তাঁর ক্রোধ প্রজ্বলিত করে তুলেছ এবং তাঁর শাস্তি নিজেদের উপর নামিয়ে এনেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু তোমরা আমার কথা শোন নি|” এই হল প্রভুর বার্তা| “ঐ মূর্ত্তিদের পূজা করে তোমরা আমাকে রুদ্ধ করেছ এবং সেটা তোমাদেরই ক্ষতি করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা আমার কথা শোননি।” এটি সদাপ্রভুর ঘোষণা, “তোমাদের হাতের তৈরী জিনিস দিয়ে তোমরা আমাকে অসন্তুষ্ট করে নিজেদের ক্ষতি করেছ।”