Jeremiah 26:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এহুদার কর্মকর্তারা এই কথা শুনে রাজপ্রাসাদ থেকে মাবুদের গৃহে উঠে আসলেন এবং মাবুদের গৃহের নতুন দ্বারের প্রবেশ-স্থানে বসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজকর্মচারীরা যখন এই সমস্ত কথা শুনল, তারা রাজপ্রাসাদ থেকে সদাপ্রভুর গৃহে গেল। তারা সদাপ্রভুর গৃহের নতুন-দ্বারের প্রবেশপথে গিয়ে তাদের স্থান গ্রহণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহূদার অধ্যক্ষগণ এ কথা শুনিয়া রাজবাটী হইতে সদাপ্রভুর গৃহে উঠিয়া আসিলেন, এবং সদাপ্রভুর গৃহের নূতন দ্বারের প্রবেশ-স্থানে বসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহূদার অধ্যক্ষগণ এই কথা শুনিয়া রাজবাটী হইতে সদাপ্রভুর গৃহে উঠিয়া আসিলেন, এবং সদাপ্রভুর গৃহের নূতন দ্বারের প্রবেশস্থানে বসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজকর্মচারীরা এই সব কথা শুনে রাজবাড়ী থেকে সদাপ্রভুর ঘরে আসলেন এবং সদাপ্রভুর ঘরের নতুন ফটকে ঢুকবার পথে বসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার রাজকর্মচারীরা এই সব কথা শুনে রাজবাড়ী থেকে মাবুদের ঘরে আসলেন এবং মাবুদের ঘরের নতুন দরজায় ঢুকবার পথে বসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার নেতৃবৃন্দ এই ঘটনার কথা শুনে রাজপ্রাসাদ থেকে ছুটে এলেন মন্দিরে এবং নতুন দ্বারে গিয়ে নিজেদের আসন নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার শাসকবৃন্দ শুনলেন কি কি ঘটেছে| তাই তাঁরা রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে এসে প্রভুর মন্দিরে গিয়েছিলেন| তাঁরা নতুন ফটকের প্রবেশদ্বারের মুখে, যেটা প্রভুর মন্দিরের দিকে যাচ্ছে সেখানে বসলেন| ঐ নতুন ফটকদ্বারের পথ প্রভুর মন্দিরকেই নির্দেশ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহূদার রাজকর্মচারীরা এই সব কথা শুনল এবং রাজবাড়ী থেকে সদাপ্রভুর গৃহে আসলেন এবং সদাপ্রভুর গৃহের নতুন ফটকে প্রবেশ পথে বসলেন।