Jeremiah 26:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম ও নবীরা কর্মকর্তাদেরকে ও সমস্ত লোককে বললো, এই ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য, কেননা সে এই নগরের বিপরীতে ভবিষ্যদ্বাণী বলেছে, তোমরা তো নিজের কানে তা শুনেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যাজকেরা ও ভাববাদীরা রাজকর্মচারী ও অন্যান্য সব লোককে বললেন, “এই লোকটি যেহেতু এই নগরের বিরুদ্ধে ভাববাণী বলেছে, তাই একে মৃত্যুদণ্ড দিতে হবে। তোমরা নিজেদেরই কানে সেই কথা শুনেছ!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজকগণ ও ভাববাদিগণ অধ্যক্ষদিগকে ও সমস্ত প্রজালোককে কহিল, এই ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য, কেননা এ এই নগরের বিপরীতে ভাববাণী বলিয়াছে, তোমরা ত স্বকর্ণে তাহা শুনিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজকগণ ও ভাববাদিগণ অধ্যক্ষদিগকে ও সমস্ত প্রজালোককে কহিল, এই ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য, কেননা এ এই নগরের বিপরীতে ভাববাণী বলিয়াছে, তোমরা ত স্বকর্ণে তাহা শুনিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পুরোহিত ও নবীরা সেই রাজকর্মচারীদের ও সব লোকদের বললেন, “এই লোকটি মৃত্যুর শাস্তি পাওয়ার যোগ্য, কারণ সে এই শহরের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বলেছে; আর তোমরা নিজের কানেই তা শুনেছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইমাম ও নবীরা সেই রাজকর্মচারীদের ও সব লোকদের বললেন, “এই লোকটি মৃত্যুর শাস্তি পাওয়ার যোগ্য, কারণ সে এই শহরের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বলেছে; আর তোমরা নিজের কানেই তা শুনেছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর পুরোহিত ও নবীরা জনসাধারণ ও নেতৃবৃন্দকে বললেন, এই ব্যক্তির মৃত্যুদণ্ড হওয়া উচিত, কারণ এ আমাদের নগরীর বিরুদ্ধে বলেছে, তোমরা নিজের কানেই এসব কথা শুনেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যাজকবৃন্দ ভাববাদীগণ এবং সমস্ত সাধারণ মানুষ শাসকবৃন্দের সঙ্গে কথা বলল| তারা বলল, “যিরমিয়কে হত্যা করতেই হবে| সে জেরুশালেম সম্বন্ধে অমঙ্গলজনক কথাবার্তা বলে বেড়িযেছে| আপনারাও সে সব শুনেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজকেরা এবং ভাববাদীরা সেই রাজকর্মচারীদের ও সমস্ত লোকেরা বললেন, “এই লোকটি মৃত্যুদন্ড পাওয়ার যোগ্য, কারণ সে এই শহরের বিরুদ্ধে ভাববাণী করেছে; যেমন তোমরা নিজের কানে তা শুনেছ।”