Jeremiah 26:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন তোমরা নিজ নিজ পথ ও কাজকর্ম বিশুদ্ধ কর, তোমাদের আল্লাহ্ মাবুদের কথায় মনযোগ দাও; তা হলে মাবুদ তোমাদের বিরুদ্ধে যে অমঙ্গলের কথা বলেছেন, তা করতে ক্ষান্ত হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবার আপনারা আপনাদের জীবনাচরণ ও আপনাদের কার্যকলাপের সংশোধন করুন এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ পালন করুন। তাহলে সদাপ্রভু আপনাদের প্রতি কোমল হবেন এবং আপনাদের বিরুদ্ধে যে বিপর্যয় আনার কথা ঘোষণা করেছেন, তা আর নিয়ে আসবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন তোমরা আপন আপন পথ ও ক্রিয়া শুদ্ধ কর, আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান কর; তাহা হইলে সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে যে অমঙ্গলের কথা কহিয়াছেন, তাহা করিতে ক্ষান্ত হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন তোমরা আপন আপন পথ ও ক্রিয়া শুদ্ধ কর, আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান কর; তাহা হইলে সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে যে অমঙ্গলের কথা কহিয়াছেন, তাহা করিতে ক্ষান্ত হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আপনারা আপনাদের চলাফেরা ও কাজ সংশোধন করুন এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কথা শুনুন। তাহলে সদাপ্রভু আপনাদের বিরুদ্ধে যে বিপদ পাঠাবার কথা বলেছেন তা আর পাঠাবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আপনারা আপনাদের চলাফেরা ও কাজ সংশোধন করুন এবং আপনাদের মাবুদ আল্লাহ্র কথা শুনুন। তাহলে মাবুদ আপনাদের বিরুদ্ধে যে বিপদ পাঠাবার কথা বলেছেন তা আর পাঠাবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরিবর্তন কর তোমাদের জীবন যাপনের পন্থা ও কর্মধারা, বাধ্য হও প্রভু পরমেশ্বরের। যদি পরিবর্তন কর, তাহলে তোমাদের যেভাবে ধ্বংসের কথা তিনি বলেছেন সে সম্বন্ধে তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনারা নিজেদের জীবনয়াত্রা বদলে ফেলুন| ভাল কাজ করতে শুরু করুন| আপনারা আপনাদের প্রভু ঈশ্বরকে মান্য করুন| যদি আপনারা তা করেন তাহলে প্রভু তাঁর মত পরিবর্তন করবেন| তিনি যে অমঙ্গলজনক কথাবার্তা বলেছিলেন সেগুলি তিনি তাহলে বাস্তবে রূপান্তরিত করবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এখন, তোমাদের পথ ও তোমাদের কাজ উন্নত কর এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা শোনো; তাহলে সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে যে বিপদের কথা ঘোষণা করেছিলেন, তা তিনি ক্ষমা করবেন।