Jeremiah 26:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি, দেখ, আমি তোমাদের হস্তগত; তোমাদের দৃষ্টিতে যা ভাল ও ন্যায্য, তা-ই আমার প্রতি কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার কথা বলতে গেলে, আমি তো আপনাদেরই হাতে আছি; যা কিছু ভালো ও ন্যায়সংগত, আপনারা আমার প্রতি তাই করুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি, দেখ, আমি তোমাদের হস্তগত; তোমাদের দৃষ্টিতে যাহা ভাল ও নায্য, তাহাই আমার প্রতি কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি, দেখ, আমি তোমাদের হস্তগত; তোমাদের দৃষ্টিতে যাহা ভাল ও ন্যায্য, তাহাই আমার প্রতি কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখুন, আমি তো আপনাদের হাতেই রয়েছি; আপনারা যা ভাল ও ন্যায্য মনে করেন তা-ই আমার প্রতি করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখুন, আমি তো আপনাদের হাতেই রয়েছি; আপনারা যা ভাল ও ন্যায্য মনে করেন তা-ই আমার প্রতি করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর আমি, আমি তো তোমাদের হাতের মুঠোয়! তোমাদের কাছে যা ভাল আর ন্যায্য মনে হবে, আমার সম্পর্কে তোমরা তাই করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আমার ক্ষেত্রে বলতে পারি, আমি হলাম আপনাদের ক্ষমতার অন্তর্গত| যা ভাল এবং ঠিক বুঝবেন তাই আমার সঙ্গে আপনারা করতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি নিজে-আমার দিকে দেখ! তোমাদের হাতেই আছি; তোমরা যা ভাল ও ন্যায্য মনে কর তাই আমার প্রতি কর।