Jeremiah 26:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন কর্মকর্তারা ও সমস্ত লোকেরা তাদের ইমাম ও নবীদেরকে বললো, এই ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য নয়, কেননা ইনি আমাদের আল্লাহ্ মাবুদের নামে আমাদের কাছে কথা বলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর রাজকর্মচারীরা ও অন্য সব লোক যাজকদের ও ভাববাদীদের এই কথা বললেন, “এই মানুষটির মৃত্যুদণ্ড হবে না! সে আমাদের কাছে আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে কথা বলেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অধ্যক্ষগণ ও সমস্ত প্রজালোক যাজকদিগকে ও ভাববাদিগণকে কহিল, এ ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য নয়, কেননা ইনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে আমাদের কাছে কথা বলিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অধ্যক্ষগণ ও সমস্ত প্রজালোক যাজকদিগকে ও ভাববাদিগণকে কহিল, এই ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য নয়, কেননা ইনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে আমাদের কাছে কথা বলিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজকর্মচারীরা ও সব লোকেরা পুরোহিত ও নবীদের বললেন, “এই লোকটি মৃত্যুর শাস্তির উপযুক্ত নয়। তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম করে আমাদের কাছে কথা বলেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন রাজকর্মচারীরা ও সব লোকেরা ইমাম ও নবীদের বললেন, “এই লোকটি মৃত্যুর শাস্তির উপযুক্ত নয়। তিনি আমাদের মাবুদ আল্লাহ্র নাম করে আমাদের কাছে কথা বলেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন নেতৃবৃন্দ এবং জনসাধারণ পুরোহিত ও নবীদের বলল, এই ব্যক্তি আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নাম নিয়ে আমাদের কাছে এই সব কথা বলেছে, সুতরাং এর মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যিহূদার শাসকবৃন্দ এবং সাধারণ লোক যাজকদের এবং ভাববাদীদের বললেন: “যিরমিয় এমন কিছু করেনি যাতে ওর মৃত্যুদণ্ড প্রাপ্য হতে পারে| যিরমিয় আমাদের যা যা বলেছিল তা তার নিজের ভাষা নয়, তা ছিল প্রভু, আমাদের ঈশ্বরের বক্তব্য|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজকর্মচারীরা ও সমস্ত লোকেরা যাজক ও ভাববাদীদের বলল, “এই লোকটি মৃত্যুদন্ডের উপযুক্ত নয়, কারণ তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে আমাদের কাছে প্রচার করেছেন।”