Jeremiah 26:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বল দেখি, এহুদার বাদশাহ্ হিষ্কিয় ও সমস্ত এহুদা কি তাকে হত্যা করেছিলেন? তিনি কি মাবুদকে ভয় করে মাবুদের কাছে ফরিয়াদ জানালেন না? তা করাতে মাবুদ তাঁদের বিরুদ্ধে যে অমঙ্গলের কথা বলেছিলেন, তা থেকে ক্ষান্ত হলেন। আমরা তো নিজ নিজ প্রাণের বিরুদ্ধে ভারী অমঙ্গল করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা হিষ্কিয় বা যিহূদার অন্য কোনো লোক কি তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? হিষ্কিয় কি সদাপ্রভুকে ভয় করে তাঁর কৃপা যাচ্ঞা করেননি? আর সদাপ্রভুও কি কোমল হননি? তিনি তাদের বিরুদ্ধে যে বিপর্যয়ের কথা ঘোষণা করেছিলেন, তা আর নিয়ে এলেন না। আমরা তো নিজেদের উপরে এক ভয়ংকর বিপর্যয় প্রায় নিয়ে এসেছি!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বল দেখি, যিহূদা-রাজ হিষ্কিয় ও সমস্ত যিহূদা কি তাহাকে বধ করিয়াছিলেন? তিনি কি সদাপ্রভু হইতে ভীত হইয়া সদাপ্রভুর কাছে বিনতি করিলেন না? তাহা করাতে সদাপ্রভু তাঁহাদের বিরুদ্ধে যে অমঙ্গলের কথা বলিয়াছিলেন, তাহা হইতে ক্ষান্ত হইলেন। আমরা ত আপন আপন প্রাণের বিরুদ্ধে ভারী অমঙ্গল করিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বল দেখি, যিহূদা-রাজ হিষ্কিয় ও সমস্ত যিহূদা কি তাহাকে বধ করিয়াছিলেন? তিনি কি সদাপ্রভু হইতে ভীত হইয়া সদাপ্রভুর কাছে বিনতি করিলেন না? তাহা করাতে সদাপ্রভু তাঁহাদের বিরুদ্ধে যে অমঙ্গলের কথা বলিয়াছিলেন, তাহা হইতে ক্ষান্ত হইলেন। আমরা ত আপন আপন প্রাণের বিরুদ্ধে ভারী অমঙ্গল করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা হিষ্কিয় কিম্বা যিহূদার অন্য কেউ কি মীখাকে মেরে ফেলেছিলেন? হিষ্কিয় কি সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করেন নি এবং তাঁর দয়া ভিক্ষা করেন নি? এতে সদাপ্রভু লোকদের উপর যে বিপদ পাঠাবার কথা বলেছিলেন তা আর পাঠান নি। কিন্তু আমরা তো নিজেদের উপর একটা ভীষণ বিপদ ডেকে আনছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্ হিষ্কিয় কিংবা এহুদার অন্য কেউ কি মিকাহ্কে হত্যা করেছিলেন? হিষ্কিয় কি মাবুদকে ভয় করেন নি এবং তাঁর রহমত ভিক্ষা করেন নি? এতে মাবুদ লোকদের উপর যে বিপদ পাঠাবার কথা বলেছিলেন তা আর পাঠান নি। কিন্তু আমরা তো নিজেদের উপর একটা ভীষণ বিপদ ডেকে আনছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হিষ্কিয় ও যিহুদীয়ার লোকেরা নবী মীখাকে মৃত্যুদণ্ড দেয়নি। পরিবর্তে, হিষ্কিয় প্রভু পরমেশ্বরকে শ্রদ্ধা-সম্ভ্রম করতেন এবং তাঁর দাক্ষিণ্য পাবার চেষ্টা করেছিলেন। তখন প্রভু পরমেশ্বর তাদের উপর যে বিপর্যয় আনতে মনস্থ করেছিলেন, সেই ব্যাপারে তিনি মত পরিবর্তন করেন। এখন আমরা নিজেদের উপরে এক ভয়ঙ্কর বিপর্যয় টেনে আনতে চলেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হিষ্কিয় যিহূদার রাজা ছিলেন এবং তিনি মীখাকে হত্যা করেন নি| মীখাকে যিহূদার সাধারণ লোকরাও হত্যা করে নি| তোমরা জানো যে হিষ্কিয় প্রভুকে ভয় পেতেন এবং সম্মান করতেন এবং তাঁকে খুশী করতে চাইতেন| প্রভু বলেছিলেন, তিনি যিহূদাতে অঘটন ঘটাবেন| কিন্তু হিষ্কিয় প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন এবং প্রভু তাঁর মত পরিবর্তন করেছিলেন| প্রভু আর তারপর যিহূদার কোন অমঙ্গল ঘটান নি| আমরা যদি যিরমিয়র কোন ক্ষতি করি তাহলে আমরা নিজেরাই নিজেদের ওপর অশান্তি টেনে আনব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা হিষ্কিয় ও যিহূদার সবাই কি তাঁকে হত্যা করেছিল? তিনি কি সদাপ্রভুকে ভয় করেননি এবং সদাপ্রভুকে সন্তুষ্ট করেননি? তার জন্য সদাপ্রভু তাদেরকে যে অমঙ্গলের কথা বলেছিলেন, তার থেকে ক্ষমা করেছেন। তাহলে আমরা কি আমাদের নিজেদের জীবনের বিরুদ্ধে ভীষণ অমঙ্গল করছি?”