Jeremiah 26:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যথা, মাবুদ এই কথা বলেন, তুমি মাবুদের গৃহের প্রাঙ্গণে দাঁড়াও এবং মাবুদের গৃহে সেজ্দা করার জন্য আগত এহুদার সমস্ত নগরবাসীদের যেসব কথা বলতে আমি তোমাকে হুকুম করি, সেসব তাদেরকে বল, একটা কথাও চেপে রেখো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু এই কথা বলেন: তুমি সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে গিয়ে দাঁড়াও এবং যারা সদাপ্রভুর গৃহে উপাসনা করতে আসে, যিহূদার নগরগুলির সেই সমস্ত লোকদের কাছে কথা বলো। আমি তোমাকে যা আদেশ দিই, সেসবই তাদের বলো; একটি কথাও বাদ দেবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, তুমি সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে দাঁড়াও, এবং সদাপ্রভুর গৃহে প্রণিপাত করণার্থে আগত যিহূদার সমস্ত নগরবাসীদিগকে যে সকল কথা বলিতে আমি তোমাকে আজ্ঞা করি, সে সমস্ত তাহাদিগকে বল, এক কথাও চাপিয়া রাখিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যথা, সদাপ্রভু এই কথা কহেন, তুমি সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে দাঁড়াও, এবং সদাপ্রভুর গৃহে প্রণিপাত করণার্থে আগত যিহূদার সমস্ত নগরবাসীদিগকে যে সকল কথা বলিতে আমি তোমাকে আজ্ঞা করি, সেই সমস্ত তাহাদিগকে বল, একটি কথাও চাপিয়া রাখিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সদাপ্রভু বলছি, তুমি আমার ঘরের উঠানে গিয়ে দাঁড়াও এবং যিহূদার শহরগুলো থেকে যে সব লোক উপাসনার জন্য আমার ঘরে আসে তাদের সবাইকে আমি তোমাকে যে সব কথা বলতে আদেশ দিয়েছি তার প্রত্যেকটি কথা বল, একটা কথাও বাদ দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি মাবুদ বলছি, তুমি আমার ঘরের উঠানে গিয়ে দাঁড়াও এবং এহুদার শহরগুলো থেকে যে সব লোক এবাদতের জন্য আমার ঘরে আসে তাদের সবাইকে আমি তোমাকে যে সব কথা বলতে হুকুম দিয়েছি তার প্রত্যেকটি কথা বল, একটা কথাও বাদ দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে বললেন, মন্দির প্রাঙ্গণে গিয়ে দাঁড়াও এবং যিহুদীয়ার শহর-নগর থেকে যারা মন্দিরে উপাসনা করতে আসে, তাদের কাছে আমি যা কিছু তোমায় বলতে আদেশ করেছি সব ঘোষণা কর। একটুও বাদ দেবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছিলেন, “যিরমিয়, প্রভুর মন্দির চত্বরে দাঁড়াও এবং যারা এই মন্দিরে উপাসনা করতে আসে সেই সমস্ত যিহূদার লোকদের এই বার্তাটি বলো| আমি তোমাকে যা যা বলেছি সব তাদের বলো| আমার বার্তার কোন অংশ বাদ দিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সদাপ্রভু এই কথা বলেন, আমার গৃহের উঠানে গিয়ে দাঁড়াও এবং যিহূদার শহরগুলি সম্মন্ধে বল যারা আমার গৃহে ভজনা করতে আসে। তাদেরকে যে কথা বলতে আমি তোমাকে আদেশ দিয়েছি, সেগুলি তাদের কাছে প্রচার কর। একটি কথাও বাদ দিয়ো না।