Jeremiah 26:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া, আর এক জন ব্যক্তি ছিলেন, যিনি মাবুদের নামে ভবিষ্যদ্বাণী বলতেন, তিনি কিরিয়ৎ-যিয়ারীমস্থ শমরিয়ের পুত্র ঊরিয়; তিনি ইয়ারমিয়ার মত এই নগরেরর ও এই দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বলেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(সেই সময় কিরিয়ৎ-যিয়ারীম নিবাসী শময়িয়ের পুত্র ঊরিয় সদাপ্রভুর নামে ভাববাণী বলতেন। তিনিও যিরমিয়ের মতোই এই নগর ও এই দেশের বিরুদ্ধে একই ভাববাণী বলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধিকন্তু আর এক ব্যক্তি ছিলেন, যিনি সদাপ্রভুর নামে ভাববাণী বলিতেন, তিনি কিরিয়ৎ-যিয়ারীমস্থ শময়িয়ের পুত্র ঊরিয়; তিনি যিরমিয়ের সমস্ত বাক্যের ন্যায় এই নগরের ও এই দেশের বিরুদ্ধে ভাববাণী বলিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধিকন্তু আর এক ব্যক্তি ছিলেন, যিনি সদাপ্রভুর নামে ভাববাণী বলিতেন, তিনি কিরিয়ৎ-যিয়ারীমস্থ শময়িয়ের পুত্র ঊরিয়; তিনি যিরমিয়ের সমস্ত বাক্যের ন্যায় এই নগরের ও এই দেশের বিরুদ্ধে ভাববাণী বলিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিরিয়ৎ-যিয়ারীমের শময়িয়ের ছেলে ঊরিয় ছিলেন আর একজন যিনি সদাপ্রভুর নামে নবী হিসাবে কথা বলতেন। তিনিও যিরমিয়ের মত এই শহর ও এই দেশের বিরুদ্ধে একই রকম কথা বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিরিয়ৎ-যিয়ারীমের শময়িয়ের ছেলে উরিয়া ছিলেন আর একজন যিনি মাবুদের নামে নবী হিসাবে কথা বলতেন। তিনিও ইয়ারমিয়ার মত এই শহর ও এই দেশের বিরুদ্ধে একই রকম কথা বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(আর একজন ব্যক্তি, কিরিয়াথ জিয়ারিমের শময়িয়ের পুত্র উরিয়, এই যিরমিয়ের মতই প্রভু পরমেশ্বরের নাম করে এই নগরী ও জাতির বিরুদ্ধে কথা বলেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে ঊরিয় নামে একজন প্রভুর বার্তা প্রচার করেছিলেন| ঊরিয় ছিলেন শময়িয়ের পুত্র| ঊরিয় বাস করতেন কিরিয়ৎ যিয়ারীমস্থ শহরে| এই শহর এবং এই দেশের বিরুদ্ধে যিরমিয়র মত ঊরিয় একই বার্তা প্রচার করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এদিকে একজন ব্যক্তি ছিলেন, যিনি সদাপ্রভুর নামে ভাববাণী করতেন তিনি ছিলেন কিরিয়ৎ-যিয়ারীমের শময়িয়ের ছেলে ঊরিয় তিনি যিরমিয়ের সাথে একমত হয়ে এই শহর ও এই দেশের বিরুদ্ধে ভাববাণী করতেন।