Jeremiah 26:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন যিহোয়াকীম বাদশাহ্, তাঁর সমস্ত যুদ্ধবীর ও সমস্ত নেতা সেই ব্যক্তির কথা শুনতে পেলেন, তখন বাদশাহ্ তাঁকে হত্যা করতে চেষ্টা করলেন, কিন্তু ঊরিয় তা শুনে ভয় পেয়ে মিসরে পালিয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন রাজা যিহোয়াকীম, তাঁর সব বীর যোদ্ধা ও রাজকর্মচারীরা এসব কথা শুনলেন, রাজা ঊরিয়কে মেরে ফেলতে চাইলেন। ঊরিয় সেই কথা শুনে প্রাণভয়ে মিশরে পলায়ন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন যিহোয়াকীম রাজা, তাঁহার সমস্ত যুদ্ধবীর ও সমস্ত অধ্যক্ষ সেই ব্যক্তির কথা শুনিতে পাইলেন, তখন রাজা তাঁহাকে বধ করিতে চেষ্টা করিলেন, কিন্তু ঊরিয় তাহা শুনিতে পাইয়া ভীত হইয়া মিসরে পলাইয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন যিহোয়াকীম রাজা, তাঁহার সমস্ত যুদ্ধবীর ও সমস্ত অধ্যক্ষ সেই ব্যক্তির কথা শুনিতে পাইলেন, তখন রাজা তাঁহাকে বধ করিতে চেষ্টা করিলেন, কিন্তু ঊরিয় তাহা শুনিতে পাইয়া ভীত হইয়া মিসরে পলাইয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা যিহোয়াকীম ও তাঁর সব সেনাপতি ও রাজকর্মচারীরা যখন ঊরিয়ের কথা শুনলেন তখন রাজা তাঁকে মেরে ফেলবার চেষ্টা করলেন। কিন্তু ঊরিয় সেই কথা শুনে ভয়ে মিসর দেশে পালিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ যিহোয়াকীম ও তাঁর সব সেনাপতি ও রাজকর্মচারীরা যখন উরিয়ার কথা শুনলেন তখন বাদশাহ্ তাঁকে হত্যা করবার চেষ্টা করলেন। কিন্তু উরিয়া সেই কথা শুনে ভয়ে মিসর দেশে পালিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যিহোয়াকিম ও তাঁর সৈন্যসামন্ত এবং রাজকর্মচারীরা উরিয়ের ঐ সমস্ত কথা শুনে তাঁকে হত্যা করতে চেষ্টা করেন। কিন্তু উরিয় এই কথা জানতে পেরে ভয়ে মিশরে পালিয়ে যান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যিহোয়াকীম, তাঁর সেনা প্রধানরা এবং নেতারা ঊরিয়র ধর্মোপদেশ শুনে রেগে গিয়েছিলেন| রাজা যিহোয়াকীম ঊরিয়কে হত্যা করতে চেয়েছিলেন| কিন্তু ঊরিয় শুনতে পেয়েছিলেন যে রাজা যিহোয়াকীম তাঁকে হত্যা করতে চাইছে| ঊরিয় ভীত হয়ে মিশরে পালিয়ে গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যখন রাজা যিহোয়াকীম, তাঁর সমস্ত সৈন্য ও রাজকর্মচারীরা তাঁর কথা শুনলেন, তখন রাজা তাঁকে হত্যা করার চেষ্টা করলেন, কিন্তু ঊরিয় শুনলেন এবং ভয় পেলেন, তাই তিনি মিশর দেশে পালিয়ে গেলেন।