Jeremiah 26:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যিহোয়াকীম বাদশাহ্‌ অক্‌বোরের পুত্র ইল্‌নাথন এবং তার সঙ্গে অন্য কয়েকজন লোককে মিসরে প্রেরণ করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা যিহোয়াকীম তখন অক্‌বোরের পুত্র ইল্‌নাথনকে অন্য কয়েকজনের সঙ্গে মিশরে প্রেরণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহোয়াকীম রাজা অক্‌বোরের পুত্র ইল্‌নাথনকে এবং তাহার সহিত অন্য কয়েক জন লোককে মিসরে প্রেরণ করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহোয়াকীম রাজা অক্‌বোরের পুত্র ইল্‌নাথনকে এবং তাহার সহিত অন্য কয়েক জন লোককে মিসরে প্রেরণ করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা যিহোয়াকীম তখন অক্‌বোরের ছেলে ইল্‌নাথনকে এবং তাঁর সংগে আরও কয়েকজনকে মিসরে পাঠিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ যিহোয়াকীম তখন অক্‌বোরের ছেলে ইল্‌নাথনকে এবং তাঁর সংগে আরও কয়েকজনকে মিসরে পাঠিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা যিহোয়াকিম আখবোর-এর পুত্র এল-নাথান এবং মিশরের আর কয়েকজন লোককে পাঠালেন উরিয়কে খুঁজে আনার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু রাজা যিহোয়াকীম ইল্নাথন সহ আরো কয়েক জনকে ঊরিয়কে ধরে আনার জন্য মিশরে পাঠিয়েছিলেন| ইল্নাথন ছিলেন অক্বোরের পুত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা যিহোয়াকীম ইলনাথন, অকবোরের ছেলেকে এবং তার সঙ্গে আরও কয়েকজনকে মিশরে পাঠালেন।