Jeremiah 26:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা হোক, শাফনের পুত্র অহীকামের হাত ইয়ারমিয়ার সপক্ষ থাকায় তাঁকে হত্যা করার জন্য লোকদের হাতে তুলে দেওয়া হল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া, শাফনের পুত্র অহীকাম যিরমিয়কে সমর্থন করায়, তাঁকে মৃত্যুর জন্য লোকদের হাতে তুলে দেওয়া হল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা হউক, শাফনের পুত্র অহীকামের হস্ত যিরমিয়ের সপক্ষ থাকায় তিনি নিহত হইবার জন্য লোকদের হস্তে সমর্পিত হইলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা হউক, শাফনের পুত্র অহীকামের হস্ত যিরমিয়ের সপক্ষ থাকায় তিনি নিহত হইবার জন্য লোকদের হস্তে সমর্পিত হইলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু শাফনের ছেলে অহীকাম যিরমিয়ের পক্ষে ছিলেন, তাই যিরমিয়কে মেরে ফেলবার জন্য লোকদের হাতে দেওয়া হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু শাফনের ছেলে অহীকাম ইয়ারমিয়ার পক্ষে ছিলেন, তাই ইয়ারমিয়াকে হত্যা করবার জন্য লোকদের হাতে দেওয়া হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু শাফনের পুত্র অহিকম আমার পক্ষে থাকায় আমাকে হত্যা করার জন্য লোকদের হাতে তুলে দেওয়া হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদায় অহীকাম নামে এক ব্যক্তি ছিলেন| অহীকাম ছিলেন শাফনের পুত্র| অহীকাম যিরমিয়কে সমর্থন জানিয়ে ছিলেন| তিনি যিরমিয়কে যাজক এবং ভাববাদীদের হত্যার ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু শাফনের ছেলে অহীকামের হাত যিরমিয়ের পক্ষে ছিল, তাই তাঁকে হত্যা করার জন্য লোকেদের হাতে সমর্পণ করা হয়নি।