Jeremiah 26:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদের বলবে, মাবুদ এই কথা বলেন, তোমরা যদি আমার কথা না শোন; আমি তোমাদের সম্মুখে যে শরীয়ত দিয়েছি, সেই পথে না চল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: তোমরা যদি আমার কথা না শোনো এবং আমার যে বিধান তোমাদের দিয়েছি, তা যদি পালন না করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদিগকে বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা যদি আমার কথা না শুন; আমি তোমাদের সম্মুখে যে ব্যবস্থা দিয়াছি, সেই পথে না চল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদিগকে বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা যদি আমার কথা না শুন; আমি তোমাদের সম্মুখে যে ব্যবস্থা দিয়াছি, সেই পথে না চল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তাদের এই কথা বলবে যে, সদাপ্রভু বলছেন, ‘তোমরা এতদিন আমার কথা শোন নি এবং তোমাদের সামনে আমি যে আইন-কানুন রেখেছি তা পালন কর নি;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তাদের এই কথা বলবে যে, মাবুদ বলছেন, ‘তোমরা এতদিন আমার কথা শোন নি এবং তোমাদের সামনে আমি যে শরীয়ত রেখেছি তা পালন কর নি;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে প্রজাদের কাছে বলতে বললেন, আমি প্রভু পরমেশ্বর বলছি, যে শিক্ষা আমি তোমাদের দিয়েছি, সেগুলি পালন করবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তাদের বলবে, ‘প্রভু বলেছেন: আমি আমার শিক্ষামালা তোমাদের দিয়েছি| তোমাদের উচিৎ‌ আমার বাধ্য হওয়া এবং আমার শিক্ষামালা অনুসরণ করা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তুমি অবশ্যই তাদের এই কথা বল, ‘সদাপ্রভু বলেন, যদি তোমরা আমার কথা না শোন, তোমাদের সামনে আমি যে ব্যবস্থা দিয়েছি তা পালন না কর;