Jeremiah 26:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন ইয়ারমিয়া মাবুদের গৃহে এসব কথা বললেন, তখন ইমামেরা, নবীরা ও সমস্ত লোক তা শুনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজকেরা, ভাববাদীরা এবং সমস্ত লোক সদাপ্রভুর গৃহে যিরমিয়কে এই সমস্ত কথা বলতে শুনল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন যিরমিয় সদাপ্রভুর গৃহে এই সকল কথা কহিলেন, তখন যাজকগণ, ভাববাদিগণ ও সমস্ত প্রজালোক তাহা শুনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন যিরমিয় সদাপ্রভুর গৃহে এই সকল কথা কহিলেন, তখন যাজকগণ, ভাববাদিগণ ও সমস্ত প্রজালোক তাহা শুনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্র্রভুর ঘরে যিরমিয় যখন এই সব কথা বললেন তখন পুরোহিত, নবী ও সব লোকেরা তা শুনল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ঘরে ইয়ারমিয়া যখন এই সব কথা বললেন তখন ইমাম, নবী ও সব লোকেরা তা শুনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতেরা, নবীরা এবং সমস্ত লোক মন্দিরে আমার এই কথাগুলি শুনল এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয়র এই কথাগুলি প্রভুর মন্দিরে উপস্থিত যাজক, ভাববাদী এবং সমস্ত মানুষ শুনেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর গৃহে যিরমিয়ের প্রচারে বিশেষ করে যাজকরা, ভাববাদীরা এবং সমস্ত লোক শুনলেন।