Jeremiah 26:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়ারমিয়া সমস্ত লোকের কাছে মাবুদের হুকুমের সমস্ত কথা বলে শেষ করলে পর ইমামেরা, নবীরা ও সমস্ত লোক লোক তাঁকে ধরে বললো, তুমি মরবেই মরবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যিরমিয় যেই সমস্ত লোককে সদাপ্রভু তাঁকে যে কথা বলার আদেশ দিয়েছিলেন, সেই সমস্ত বলা সমাপ্ত করলেন, যাজকেরা, ভাববাদীরা ও সমস্ত লোক তাঁকে ধরল ও বলল, “তোমাকে অবশ্যই মরতে হবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরমিয় সমস্ত লোকের কাছে সদাপ্রভুর আজ্ঞাপিত সকল কথা বলিয়া সাঙ্গ করিলে পর যাজকগণ, ভাববাদিগণ ও সমস্ত প্রজা লোক তাঁহাকে ধরিয়া কহিল, তুমি মরিবেই মরিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরমিয় সমস্ত লোকের কাছে সদাপ্রভুর আজ্ঞাপিত সকল কথা বলিয়া সাঙ্গ করিলে পর যাজকগণ, ভাববাদিগণ ও সমস্ত প্রজালোক তাঁহাকে ধরিয়া কহিল, তুমি মরিবেই মরিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভুর আদেশ মত যিরমিয় সব কথা বলা যেই শেষ করলেন তখনই পুরোহিত, নবী ও সমস্ত লোকেরা তাঁকে ধরে বলল, “তোমাকে মরতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদের হুকুম মত ইয়ারমিয়া সব কথা বলা যেই শেষ করলেন তখনই ইমাম, নবী ও সমস্ত লোকেরা তাঁকে ধরে বলল, “তোমাকে মরতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের আদেশ অনুযায়ী তাঁর কথাগুলি শেষ করার সঙ্গে সঙ্গে তারা আমাকে ঘিরে ধরে চীৎকার করে বলতে লাগল, এই সব কথার জন্য তোমাকে মেরে ফেলা উচিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যিরমিয়কে যা কিছু বলার আদেশ দিয়েছিলেন সে তা বলা শেষ করেছিল| তখন যাজক, ভাববাদী এবং সাধারণ লোক যিরমিয়কে জোর করে চেপে ধরে বলেছিল, “এই ভয়ঙ্কর কথাগুলি বলার জন্য এবার তোমার মৃত্যু হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এটা ঘটল, যখন যিরমিয় সদাপ্রভুর আদেশ মত সমস্ত কথা সব লোকেদের, যাজকদের, ভাববাদীদের বলা শেষ করলেন, তখন সব লোক তাঁকে আটকে ধরে বলল, “তোমাকে অবশ্যই মরতে হবে!