Jeremiah 26:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কেন মাবুদের নাম করে এই ভবিষ্যদ্বাণী বলেছ যে, এই গৃহ শীলোর সমান হবে এবং নগর উৎসন্ন, জনবসতিহীন হবে? আর সমস্ত লোক মাবুদের গৃহে ইয়ারমিয়ার কাছে একত্র হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি কেন ঈশ্বরের নামে এরকম ভাববাণী বলেছ যে, এই গৃহ শীলোর মতো হবে এবং এই নগর জনমানবহীন ও পরিত্যক্ত হবে?” এই বলে সমস্ত লোক সদাপ্রভুর গৃহে যিরমিয়কে ঘিরে ধরল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কেন সদাপ্রভুর নাম করিয়া এই ভাববাণী বলিয়াছ যে, এই গৃহ শীলোর সমান হইবে, এবং নগর উৎসন্ন, নিবাসীবিহীন হইবে? আর সমস্ত লোক সদাপ্রভুর গৃহে যিরমিয়ের কাছে একত্র হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কেন সদাপ্রভুর নাম করিয়া এই ভাববাণী বলিয়াছ যে, এই গৃহ শীলোর সমান হইবে, এবং নগর উৎসন্ন, নিবাসীবিহীন হইবে? আর সমস্ত লোক সদাপ্রভুর গৃহে যিরমিয়ের কাছে একত্র হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেন তুমি সদাপ্রভুর নাম নিয়ে এই ভবিষ্যদ্বাণী করছ যে, এই ঘর শীলোর মত হবে এবং এই শহরটা ধ্বংস ও জনশূন্য হবে?” এই বলে সব লোক সদাপ্রভুর ঘরে যিরমিয়কে ঘিরে ধরল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেন তুমি মাবুদের নাম নিয়ে এই ভবিষ্যদ্বাণী করছ যে, এই ঘর শীলোর মত হবে এবং এই শহরটা ধ্বংস ও জনশূন্য হবে?” এই বলে সব লোক মাবুদের ঘরে ইয়ারমিয়াকে ঘিরে ধরল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের নামে তুমি কেন বলেছ যে এই মন্দিরের অবস্থা শীলোহ নগরীর মত হবে, একে ধ্বংস করা হবে এবং কেউ বাস করবে না এখানে? তারপর লোকেরা আমাকে ঘিরে ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর নাম করে এই ধর্মোপদেশ প্রচার করার তোমার কি করে সাহস হল? শীলোর মতো এই মন্দিরও ধ্বংস হয়ে যাবে একথা বলার সাহস তোমার কি করে হয়? কোন সাহসে তুমি বললে যে জেরুশালেম জনমানবহীন এক মরুভূমিতে পরিণত হবে?” প্রভুর মন্দিরেই সবাই যিরমিয়কে ঘিরে ধরল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেন তুমি সদাপ্রভুর নামে ভাববাণী করেছ যে, এই ঘর শীলোর মত হবে এবং এই শহরটি ধ্বংস ও জনশূন্য হবে?” এই জন্য সব লোক সদাপ্রভুর গৃহে যিরমিয়ের বিরুদ্ধে জড়ো হল।