Jeremiah 27:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্‌ সিদিকিয়ের রাজত্বের আরম্ভে মাবুদের কাছ থেকে এই কালাম ইয়ারমিয়ার কাছে নাজেল হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা যোশিয়ের পুত্র সিদিকিয়ের রাজত্বের প্রথমদিকে, সদাপ্রভুর কাছ থেকে যিরমিয়ের কাছে এই বাক্য উপস্থিত হল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোশিয়ের পুত্র যিহূদা-রাজ সিদিকিয়ের রাজত্বের আরম্ভে সদাপ্রভু হইতে এই বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোশিয়ের পুত্র যিহূদা-রাজ সিদিকিয়ের রাজত্বের আরম্ভে সদাপ্রভু হইতে এই বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয়ের ছেলে যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের প্রথম দিকে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়ার ছেলে এহুদার বাদশাহ্‌ সিদিকিয়ের রাজত্বের প্রথম দিকে মাবুদের কালাম ইয়ারমিয়ার উপর নাজেল হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোশিয়ের পুত্র সিদিকিয় যিহুদীয়ার রাজা হবার পরেই প্রভু পরমেশ্বর আমাকে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজা সিদিকিয়ের শাসনকালে যিরমিয়র কাছে প্রভুর একটি বার্তা এলো| যোশিয়ের পুত্র সিদিকিয়ের রাজত্ব কালের চতুর্থ বছরে এই বার্তা এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোশিয়ের ছেলে যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের প্রথম দিকে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল। সেটি হল,