Jeremiah 27:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তারা তোমাদের কাছে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে, যেন তোমরা স্বদেশ থেকে দূরীকৃত এবং আমা দ্বারা বিতাড়িত হয়ে বিনষ্ট হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলে, যার ফলে তা কেবলমাত্র তোমাদের স্বদেশ থেকে দূরে অপসারিত করবে; আমি তোমাদের নির্বাসিত করব ও তোমরা বিনষ্ট হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহারা তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলে, যেন তোমরা স্বদেশ হইতে দূরীকৃত, এবং আমা দ্বারা তাড়িত হইয়া বিনষ্ট হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহারা তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলে, যেন তোমরা স্বদেশ হইতে দূরীকৃত, এবং আমা দ্বারা তাড়িত হইয়া বিনষ্ট হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে, আর এর ফলে তোমরা তোমাদের দেশ থেকে দূর হয়ে যাবে; আমি তোমাদের তাড়িয়ে দেব এবং তোমরা ধ্বংস হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে, আর এর ফলে তোমরা তোমাদের দেশ থেকে দূর হয়ে যাবে; আমি তোমাদের তাড়িয়ে দেব এবং তোমরা ধ্বংস হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তোমাদের সঙ্গে প্রতারণা করবে এবং মাতৃভূমি থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করবে। আমি তোমাদের বিতাড়িত করব, ধ্বংস হয়ে যাবে তোমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তারা তোমাদের মিথ্যে বলবে| তারাই তোমাদের দেশত্যাগী হবার কারণ হবে | আমি তোমাদের জোর করে মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য করাবো এবং তোমরা বিদেশের মাটিতে মৃত্যুবরণ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা তোমাদের দেশ থেকে দূরে নিয়ে যাবার জন্য তোমাদের মিথ্যা ভাববাণী করছে; আর আমি তোমাদের তাড়িয়ে দেব এবং তোমরা মারা যাবে।