Jeremiah 27:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে জাতি ব্যাবিলনের বাদশাহ্র জোয়ালের নিচে তার ঘাড় রাখবে ও তার গোলাম হবে, মাবুদ বলেন, আমি সেই জাতিকে স্বদেশে স্থির থাকতে দেব; তারা সেখানে কৃষিকর্ম করবে ও সেখানে বাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু কোনো জাতি যদি ব্যাবিলনের রাজার জোয়ালের নিচে কাঁধ পাতে ও তাঁর সেবা করে, সেই দেশকে আমি স্বস্থানে থাকতে দেব, তারা তা কর্ষণ ও চাষ করে সেখানে বসবাস করতে পারবে, সদাপ্রভু এই কথা বলেন।” ’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে জাতি বাবিল-রাজের যোঁয়ালির নীচে আপন গ্রীবা রাখিবে, ও তাহার দাস হইবে, সদাপ্রভু কহেন, আমি সেই জাতিকে স্বদেশে স্থির থাকিতে দিব; তাহারা তথায় কৃষিকার্য্য করিবে, ও তথায় বাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে জাতি বাবিল-রাজের জোঁয়ালির নিচে আপন গ্রীবা রাখিবে, ও তাহার দাস হইবে, সদাপ্রভু কহেন, আমি সেই জাতিকে স্বদেশে স্থির থাকিতে দিব; তাহারা তথায় কৃষিকার্য করিবে, ও তথায় বাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি কোন জাতি বাবিলের রাজার জোয়ালের নীচে ঘাড় নীচু করে এবং তার দাস হয় তবে আমি সেই জাতিকে তার নিজের দেশে থাকতে দেব যাতে তারা সেখানে চাষ ও বাস করতে পারে। আমি সদাপ্রভু এই কথা বলছি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি কোন জাতি ব্যাবিলনের বাদশাহ্র জোয়ালের নীচে ঘাড় নীচু করে এবং তার গোলাম হয় তবে আমি সেই জাতিকে তার নিজের দেশে থাকতে দেব যাতে তারা সেখানে চাষ ও বাস করতে পারে। আমি মাবুদ এই কথা বলছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যদি কোন জাতি ব্যাবিলনরাজের বশ্যতা স্বীকার করে ও তার সেবা করে, তাহলে আমি তাকে তার আপন দেশে বাস করতে দেব, সেখানে চাষবাস করে জীবনধারণ করার সুযোগ দেব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘কিন্তু দেশগুলোর সমস্ত লোকরা যারা বাবিলের রাজার কাছে আত্মসমর্পন করবে, তাকে সেবা করতে রাজী হবে এবং তার জোয়ালে নিজেদের গলা দেবে, তারা বাঁচবে| আমি সেই লোকদের তাদের স্বদেশে বাস করতে দেব এবং তাদের জমি চাষ করতে দেব|’” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি কোন জাতি বাবিলের রাজার জোয়ালে তার ঘাড় রাখে এবং তার সেবা করে, আমি তাকে নিজের দেশে বিশ্রামে থাকতে দেব এটি সদাপ্রভুর ঘোষণা, “তারা সেখানে চাষ করবে এবং তাদের বাড়ি বানাবে।”