Jeremiah 27:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি সেসব কালাম অনুসারে এহুদার বাদশাহ্ সিদিকিয়কে এই কথা বললাম, আপনারা আপনাদের ঘাড় ব্যাবিলনের বাদশাহ্র জোয়ালের নিচে রেখে তাঁর ও তাঁর লোকদের গোলাম হোন, তাতে বাঁচবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যিহূদার রাজা সিদিকিয়কেও এই একই বাক্য দিয়েছি। আমি বলেছি, “তোমার কাঁধ ব্যাবিলনের রাজার জোয়ালের নিচে পেতে দাও, তাঁর ও তাঁর প্রজাদের সেবা করো, তাহলে তুমি বেঁচে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি সেই সমস্ত বাক্যানুসারে যিহূদা-রাজ সিদিকিয়কে এই কথা বলিলাম, আপনারা আপন আপন গ্রীবা বাবিল-রাজের যোঁয়ালির নীচে রাখিয়া তাঁহার ও তাঁহার লোকদের দাস হউন, তাহাতে বাঁচিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি সেই সমস্ত বাক্যানুসারে যিহূদা-রাজ সিদিকিয়কে এই কথা বলিলাম, আপনারা আপন আপন গ্রীবা বাবিল-রাজের জোঁয়ালির নিচে রাখিয়া তাঁহার ও তাঁহার লোকদের দাস হউন, তাহাতে বাঁচিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা সিদিকিয়কে আমি সেই একই সংবাদ দিয়ে বললাম, “বাবিলের রাজার জোয়ালের নীচে আপনারা আপনাদের ঘাড় নীচু করুন; তাঁর ও তাঁর লোকদের দাস হন, তাতে আপনি বাঁচবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্ সিদিকিয়কে আমি সেই একই সংবাদ দিয়ে বললাম, “ব্যাবিলনের বাদশাহ্র জোয়ালের নীচে আপনারা আপনাদের ঘাড় নীচু করুন; তাঁর ও তাঁর লোকদের গোলাম হন, তাতে আপনি বাঁচবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার রাজা সিদিকিয়কেও আমি একই কথা বললাম। ব্যাবিলনের রাজার অধীনতা স্বীকার কর, তার ও তার প্রজাবর্গের সেবা কর, তাহলে তোমরা বাঁচবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যিহূদার রাজা সিদিকিয়ের কাছেও এই বার্তা পাঠিয়েছি| আমি তাকে বলেছি, “তোমাকে জোয়ালের নীচে কাঁধ রাখতে হবে| তোমাকে বাবিলের রাজাকে সেবা করতে হবে ও তার বাধ্য হতে হবে| যদি তুমি বাবিলের রাজা ও লোকদের সেবা করো তাহলে জীবিত থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি যিহূদার রাজা সিদিকিয়কে বললাম এবং এই সংবাদ দিলাম, “আপনারা আপনাদের ঘাড় বাবিলের রাজার জোয়ালের নীচে রাখুন এবং তাঁর ও তাঁর লোকদের সেবা করুন, তাতে আপনারা বাঁচবেন।