Jeremiah 27:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে জাতি ব্যাবিলনের বাদশাহ্‌র গোলাম না হবে, তার বিরুদ্ধে মাবুদ যা বলেছেন, সেই অনুসারে আপনারা অর্থাৎ আপনি ও আপনার লোকেরা তলোয়ারে, দুর্ভিক্ষে ও মহামারীতে কেন মরবেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেন তুমি ও তোমার প্রজারা তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারিতে মৃত্যুবরণ করবে, যা দিয়ে সদাপ্রভু সেইসব জাতিকে ভয় দেখিয়েছেন, যারা ব্যাবিলনের রাজার সেবা করবে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে জাতি বাবিল-রাজের দাস না হইবে, তাহার বিরুদ্ধে সদাপ্রভু যাহা বলিয়াছেন, তদনুসারে আপনারা অর্থাৎ আপনি ও আপনার প্রজাগণ খড়্‌গে, দুর্ভিক্ষে ও মহামারীতে কেন মরিবেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে জাতি বাবিল-রাজের দাস না হইবে, তাহার বিরুদ্ধে সদাপ্রভু যাহা বলিয়াছেন, তদনুসারে আপনারা অর্থাৎ আপনি ও আপনার প্রজাগণ খড়্‌গে, দুর্ভিক্ষে ও মহামারীতে কেন মরিবেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে জাতি বাবিলের রাজার দাস হবে না তার বিরুদ্ধে সদাপ্রভু যা বলেছেন সেইমত কেন আপনি ও আপনার লোকেরা যুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়কে মারা যাবেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে জাতি ব্যাবিলনের বাদশাহ্‌র গোলাম হবে না তার বিরুদ্ধে মাবুদ যা বলেছেন সেইমত কেন আপনি ও আপনার লোকেরা যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারীতে মারা যাবেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেন তোমরা যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারীতে মরতে যাবে? প্রভু পরমেশ্বর বলেছেন, যে জাতি ব্যাবিলনের রাজার অধীনতা স্বীকার করবে না তাদেরই এই অবস্থা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যদি তুমি রাজি না হও তাহলে তুমি ও তোমার দেশের মানুষ মারা যাবে শত্রুর তরবারির আঘাতে অথবা অনাহার ও মহামারীর দাপটে| প্রভু উল্লেখ করেছিলেন যে যারা বাবিলের রাজাকে মানতে অস্বীকার করবে সেই দেশে এগুলি ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে জাতি বাবিলের রাজার সেবা করতে অস্বীকার করে, তার বিরুদ্ধে আমার ঘোষণা অনুযায়ী কেন আপনি ও আপনার লোকেরা তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারীতে মারা যাবেন?