Jeremiah 27:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে নবীরা আপনাদের বলে, আপনারা ব্যাবিলনের বাদশাহ্র গোলাম হবেন না, তাদের কথায় কান দিবেন না, কেননা তারা আপনাদের কাছে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা ওইসব ভাববাদীর কথা বিশ্বাস কোরো না, যারা তোমাদের বলে, ‘ব্যাবিলনের রাজার সেবা তোমাদের করতে হবে না,’ কারণ তারা তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ভাববাদীরা আপনাদিগকে বলে, আপনারা বাবিল-রাজের দাস হইবেন না, তাহাদের বাক্যে কর্ণপাত করিবেন না, কেননা তাহারা আপনাদের কাছে মিথ্যা ভাববাণী বলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ভাবাবাদীরা আপনাদিগকে বলে, আপনারা বাবিল-রাজের দাস হইবেন না, তাহাদের বাক্যে কর্ণপাত করিবেন না, কেননা তাহারা আপনাদের কাছে মিথ্যা ভাববাণী বলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই নবীদের কথা শুনবেন না যারা আপনাদের বলে, ‘আপনারা কখনও বাবিলের রাজার দাস হবেন না’; তারা আপনাদের কাছে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই নবীদের কথা শুনবেন না যারা আপনাদের বলে, ‘আপনারা কখনও ব্যাবিলনের বাদশাহ্র গোলাম হবেন না’; তারা আপনাদের কাছে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সমস্ত প্রবক্তা নবী তার কাছে তোমাদের অধীনতা স্বীকার করতে নিষেধ করে, তাদের কথা শুনো না। তারা তোমাদের প্রতারণা করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ভ্রান্ত ভাববাদীরা বলতে থাকলো: ‘তোমরা কখনও বাবিলের রাজার দাস হবে না|’ “ঐ কপট ভাববাদীদের মিথ্যে প্রচারে কান দিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই ভাববাদীদের কথা শুনবেন না, যারা আপনাদের বলে, ‘আপনারা বাবিলের রাজার সেবা করবেন না’, কারণ তারা আপনাদের কাছে মিথ্যা ভাববাণী করছে।