Jeremiah 27:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মাবুদ বলেন, আমি তাদেরকে পাঠাই নি, কিন্তু তারা মিথ্যা করে আমার নামে ভবিষ্যদ্বাণী বলে; এর ফল এই, যারা তোমাদের কাছে ভবিষ্যদ্বাণী বলে, সেই নবীদের ও তোমাদের উভয়কে আমি দূর করে দিয়ে ধ্বংস করে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘আমি তাদের প্রেরণ করিনি,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘তারা আমার নামে মিথ্যা ভাববাণী বলছে। সেই কারণে আমি তোমাদের নির্বাসিত করব। এতে তোমরা এবং যারা তোমাদের কাছে ভাববাণী বলে, সেই ভাববাদীরা, উভয়েই বিনষ্ট হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সদাপ্রভু বলেন, আমি তাহাদিগকে পাঠাই নাই, কিন্তু তাহারা মিথ্যা করিয়া আমার নামে ভাববাণী বলে; ইহার ফল এই, যাহারা তোমাদের কাছে ভাববাণী বলে, সেই ভাববাদিগণ ও তোমরা উভয়ে আমা দ্বারা তাড়িত হইয়া বিনষ্ট হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সদাপ্রভু বলেন, আমি তাহাদিগকে পাঠাই নাই, কিন্তু তাহারা মিথ্যা করিয়া আমার নামে ভাববাণী বলে; ইহার ফল এই, যাহারা তোমাদের কাছে ভাববাণী বলে, সেই ভাববাদিগণ ও তোমরা উভয়ে আমা দ্বারা তাড়িত হইয়া বিনষ্ট হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, ‘আমি তাদের পাঠাই নি। তারা আমার নাম করে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে। সেইজন্য আমি তোমাদের ও তোমাদের কাছে যারা ভবিষ্যদ্বাণী বলে সেই নবীদের দূর করে দেব আর তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, ‘আমি তাদের পাঠাই নি। তারা আমার নাম করে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে। সেইজন্য আমি তোমাদের ও তোমাদের কাছে যারা ভবিষ্যদ্বাণী বলে সেই নবীদের দূর করে দেব আর তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর স্বয়ং বলেছেন যে, তিনি তাদের পাঠান নি, তারা তাঁর নাম নিয়ে মিথ্যা কথা বলছে। সেইজন্য তিনি তোমাদের তাড়িয়ে দেবেন, তোমরা এবং ঐ নবীরা, যারা এই সমস্ত মিথ্যা কথা বলছ, তোমরা সকলে নিহত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের পাঠাই নি| “তারা মিথ্যে বলছে এবং বলছে যে এই বার্তাগুলি আমার কাছে থেকে এসেছে| তাই, যিহূদার লোকরা, আমি তোমাদের দূরে পাঠিয়ে দেব| তোমাদের মৃত্যু ঘটবে এবং ঐ মিথ্যুক ভাববাদীদেরও মৃত্যু ঘটবে|’” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তাদের পাঠাই নি” এটি সদাপ্রভুর ঘোষণা, “কারণ তারা আমার নামে মিথ্যা ভাববাণী বলছে, সেইজন্য আমি তোমাদের ও ভাববাদীদের, যারা তোমাদের কাছে ভাববাণী করছে, উভয়কেই আমি দূর করব এবং তোমরা ধ্বংস হবে।”