Jeremiah 27:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি ইমামদেরকে ও সমস্ত লোককে বললাম, মাবুদ এই কথা বলেন, তোমাদের যে নবীরা তোমাদের কাছে এই ভবিষ্যদ্বাণী বলে, দেখ, মাবুদের গৃহের পাত্রগুলো ব্যাবিলন থেকে সম্প্রতি শীঘ্র ফিরিয়ে আনা যাবে, তোমরা তাদের কথায় কান দিও না, কেননা তারা তোমাদের কাছে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমি যাজকদের ও এই সমস্ত লোককে বললাম, “সদাপ্রভু এই কথা বলেন: ওইসব ভাববাদীর কথা শুনো না, যারা বলে, ‘খুব শীঘ্র সদাপ্রভুর গৃহ থেকে নিয়ে যাওয়া পাত্রগুলি ব্যাবিলন থেকে ফেরত আনা হবে।’ তারা তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি যাজকদিগকে ও এই সমস্ত প্রজালোককে কহিলাম, সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের যে ভাববাদিগণ তোমাদের কাছে এই ভাববাণী বলে, দেখ, সদাপ্রভুর গৃহের পাত্র সকল বাবিল হইতে সম্প্রতি শীঘ্র ফিরাইয়া আনা যাইবে, তোমরা তাহাদের বাক্যে কর্ণপাত করিও না, কেননা তাহারা তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি যাজকদিগকে ও এই সমস্ত প্রজালোককে কহিলাম, সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের যে ভাববাদিগণ তোমাদের কাছে এই ভাববাণী বলে, দেখ, সদাপ্রভুর গৃহের পাত্র সকল বাবিল হইতে সম্প্রতি শীঘ্র ফিরাইয়া আনা যাইবে, তোমরা তাহাদের বাক্যে কর্ণপাত করিও না, কেননা তাহারা তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি পুরোহিতদের ও সমস্ত লোকদের বললাম যে, সদাপ্রভু বলছেন, “যে নবীরা তোমাদের বলে, ‘খুব শীঘ্রই সদাপ্রভুর ঘরের জিনিসগুলো বাবিল থেকে ফিরিয়ে আনা হবে,’ তাদের কথা তোমরা শুনো না। তারা তোমাদের কাছে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি ইমামদের ও সমস্ত লোকদের বললাম যে, মাবুদ বলছেন, “যে নবীরা তোমাদের বলে, ‘খুব শীঘ্রই মাবুদের ঘরের জিনিসগুলো ব্যাবিলন থেকে ফিরিয়ে আনা হবে,’ তাদের কথা তোমরা শুনো না। তারা তোমাদের কাছে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি পুরোহিতদের ও জনসাধারণকে বললাম, প্রভু পরমেশ্বর বলেছেন ঐ সব নবীদের কথা তোমরা বিশ্বাস করো না। যারা বলে, ব্যাবিলন থেকে মন্দিরের রত্নভাণ্ডার পিরিয়ে আনা হবে, তারা মিথ্যা কথা বলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি (যিরমিয়) যাজক এবং সাধারণ লোকেদের বলেছিলাম, “প্রভু বলেছেন: ঐ কপট ভাববাদীরা বলে বেড়াচ্ছে, ‘বাবিলের লোকেরা প্রভুর মন্দির থেকে অনেক কিছু নিয়ে গিয়েছে| ঐ জিনিসগুলি খুব শীঘ্রই নিয়ে আসা হবে|’ ঐ ভাববাদীদের কথায় তোমরা কান দিও না| কারণ তারা মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যাজকদের ও সমস্ত লোকেদের বললাম, “সদাপ্রভু এই কথা বলেন, যে ভাববাদীরা তোমাদের কাছে ভাববাণী করে এবং বলে, ‘দেখ! এখন সদাপ্রভুর গৃহের পাত্রগুলি বাবিল থেকে ফিরিয়ে আনা হবে!’ তারা তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলছে।