Jeremiah 27:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ দুই স্তম্ভ, সমুদ্রপাত্র ও পীঠগুলো এবং যে সমস্ত পাত্র এই নগরে অবশিষ্ট আছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ বাহিনীগণের সদাপ্রভু ওই জিনিসগুলি সম্বন্ধে এই কথা বলেন, যেমন পিতলের স্তম্ভ, সমুদ্রপাত্র, স্থানান্তরযোগ্য তাকগুলি এবং অন্যান্য আসবাব, যেগুলি এই নগরে ছেড়ে যাওয়া হয়েছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ দুই স্তম্ভ, সমুদ্রপাত্র ও পীঠ সকল, এবং যে সমস্ত পাত্র এই নগরে অবশিষ্ট আছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ দুই স্তম্ভ, সমুদ্রপাত্র ও পীঠ সকল, এবং যে সমস্ত পাত্র এই নগরে অবশিষ্ট আছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজা নবূখদ্নিৎসর যিহোয়াকীমের ছেলে যিহূদার রাজা যিহোয়াখীনকে এবং যিহূদা ও যিরূশালেমের প্রধান লোকদের যিরূশালেম থেকে বাবিলে নিয়ে যাবার সময় যে সব থাম, বিরাট পাত্র, বাক্স ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় নি সেগুলোর সম্বন্ধে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার যিহোয়াকীমের ছেলে এহুদার বাদশাহ্ যিহোয়াখীনকে এবং এহুদা ও জেরুজালেমের প্রধান লোকদের জেরুজালেম থেকে ব্যাবিলনে নিয়ে যাবার সময় যে সব থাম, বিরাট পাত্র, বাক্স ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় নি সেগুলোর সম্বন্ধে আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(রাজা নেবুকাডনেজার যখন যিহুদীয়ার রাজা যিহোয়াকিমের পুত্র যিহোয়াখিনকে এবং যিহুদীয়ার ও জেরুশালেমের নেতৃবর্গকে ব্যাবিলনে নির্বাসনে নিয়ে যান, তখন ব্রোঞ্জের চৌবাচ্চা, থাম, গাড়ি এবং মন্দিরের অন্যান্য কিছু সামগ্রী রেখে যান।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু সর্বশক্তিমান বলেন যে, জেরুশালেমের মন্দিরে কিছু জিনিষপত্র আছে: পড়ে থাকা জিনিষগুলির মধ্যে আছে স্তম্ভগুলো, পিতলের সমুদ্র, অস্থাবর দণ্ডসমূহ এবং অন্যান্য জিনিষপত্র| বাবিলের রাজা নবূখদ্রিত্সর ওগুলি আর নিয়ে যায় নি তাই রয়ে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বাহিনীগণের সদাপ্রভু সমস্ত থাম, সমুদ্র পাত্র, অস্হায়ী পাত্র ও সেই শহরের অবশিষ্ঠ জিনিসপত্র সম্বন্ধে একটি ঘোষণা করছেন,