Jeremiah 27:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আমাকে এই কথা বললেন, তুমি কয়েকটি চামড়ার ফিতা ও জোয়াল প্রস্তুত করে তোমার কাঁধে রাখ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে এই কথা বললেন: “তুমি চামড়ার ফালি ও কাঠের দণ্ড দিয়ে একটি জোয়াল তৈরি করো এবং তা তোমার ঘাড়ে রাখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, তুমি কতিপয় বন্ধনী ও যোঁয়লি প্রস্তুত করিয়া আপন স্কন্ধে রাখ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, তুমি কতিপয় বন্ধনী ও জোঁয়ালি প্রস্তুত করিয়া আপন স্কন্ধে রাখ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি কতগুলো চামড়ার ফিতা আর কাঠ দিয়ে একটা জোয়াল তৈরী করে তোমার ঘাড়ের উপর রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁকে বললেন, “তুমি কতগুলো চামড়ার ফিতা আর কাঠ দিয়ে একটা জোয়াল তৈরী করে তোমার ঘাড়ের উপর রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাঠ দিয়ে একটি যোঁয়ালি তৈরি করে চামড়ার ফিতে দিয়ে নিজের গলায় পরতে বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে যা বলেছিলেন তা হল এই: “যিরমিয় একটি জোয়াল তৈরী করো এবং সেই জোয়ালটিকে তোমার কাঁধের ওপর স্থাপন কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমাকে এই কথা বললেন, নিজের জন্য শেকল ও একটি জোয়াল তৈরী কর, তাদেরকে তোমার ঘাড়ের উপর রাখ।