Jeremiah 27:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, মাবুদের গৃহে, এহুদার রাজপ্রাসাদে ও জেরুশালেমে অবশিষ্ট সেই পাত্রগুলোর বিষয়ে বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হ্যাঁ, একথা বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর গৃহে ও যিহূদার রাজার প্রাসাদে ও জেরুশালেমে যেসব জিনিস অবশিষ্ট রয়ে গেছে, সেগুলির সম্পর্কে বলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাঁ, সদাপ্রভুর গৃহে, যিহূদার রাজবাটীতে ও যিরূশালেমে অবশিষ্ট সেই পাত্র সকলের বিষয়ে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাঁ, সদাপ্রভুর গৃহে, যিহূদার রাজবাটীতে ও যিরূশালেমে অবশিষ্ট সেই পাত্র সকলের বিষয়ে বাহিনীগণের সদাপ্রভু,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘যে সব জিনিস আমার ঘরে এবং যিহূদার রাজার বাড়ীতে ও যিরূশালেমে রয়েছে সেগুলো বাবিলে নিয়ে যাওয়া হবে এবং যে পর্যন্ত না আমি সেগুলোর দিকে মনোযোগ দেব সেই পর্যন্ত সেগুলো সেখানেই থাকবে। তার পরে আমি সেগুলো এই জায়গায় ফিরিয়ে আনব। আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘যে সব জিনিস আমার ঘরে এবং এহুদার বাদশাহ্‌র বাড়ীতে ও জেরুজালেমে রয়েছে সেগুলো ব্যাবিলনে নিয়ে যাওয়া হবে এবং যে পর্যন্ত না আমি সেগুলোর দিকে মনোযোগ দেব সেই পর্যন্ত সেগুলো সেখানেই থাকবে। তার পরে আমি সেগুলো এই জায়গায় ফিরিয়ে আনব। আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন এই কথা বলছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সর্বাধিপতি প্রভু, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর মন্দিরে ও জেরুশালেমের রাজপ্রাসাদে ফেলে যাওয়া সম্পদ সম্বন্ধে যা বলি শোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন যে প্রভুর মন্দিরে, রাজপ্রাসাদে এবং জেরুশালেমে পড়ে থাকা জিনিসপত্র বাবিলে নিয়ে যাওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর পাত্রগুলি সম্মন্ধে যিহূদা ও যিরূশালেমের লোকেদের এই কথা বলেন, যেগুলি সদাপ্রভুর গৃহের অবশিষ্ট পাত্র: