Jeremiah 27:22 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেসব ব্যাবিলনে নীত হবে এবং যে পর্যন্ত আমি তাদের তত্ত্বানুসন্ধান না করবো, সে পর্যন্ত সেই স্থানে থাকবে, মাবুদ এই কথা বলেন; পরে আমি সেসব এই স্থানে আবার ফিরিয়ে আনবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘সেগুলি ব্যাবিলনে নিয়ে যাওয়া হবে এবং সেগুলি সেখানেই থাকবে, যতদিন না আমি সেগুলির জন্য ফিরে আসি,’ সদাপ্রভু এই কথা বলেন। ‘পরে আমি সেগুলি ফিরিয়ে আনব এবং এই স্থানে পুনরায় স্থাপন করব।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কথা কহেন, সে সমস্ত বাবিলে নীত হইবে, এবং যে পর্য্যন্ত আমি তাহাদের তত্ত্বানুসন্ধান না করিব, সে পর্য্যন্ত সেই স্থানে থাকিবে, ইহা সদাপ্রভু বলেন; পরে আমি সে সমস্ত এই স্থানে ফিরাইয়া আনিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, সেই সমস্ত বাবিলে নীত হইবে, এবং যে পর্যন্ত আমি তাহাদের তত্ত্বানুসন্ধান না করিব, সেই পর্যন্ত সেই স্থানে থাকিবে, ইহা সদাপ্রভু বলেন; পরে আমি সেই সমস্ত এই স্থানে ফিরাইয়া আনিব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐগুলি ব্যাবিলনে নিয়ে যাওয়া হবে এবং যতদিন না আমি ওগুলির দিকে মন দিই, ততদিন সব ঐখানেই থাকবে। তারপর আমি আবার সব ফিরিয়ে আনব এবং যথাস্থানে স্থাপন করব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘যতদিন না সেই দিনটি আসে যেদিন আমি যাব এবং সেগুলি নিয়ে আসব ততদিন পর্যন্ত এই সব জিনিষগুলি বাবিলে থাকবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
‘তাদের বাবিলে আনা হবে এবং তারা সেখানে ততদিনই থাকবে, যে পর্যন্ত না আমি তাদের কাছে আসি সব জিনিস আমার ঘরে এবং যিহূদার রাজার বাড়িতে ও যিরূশালেমে রয়েছে সেগুলো বাবিলে নিয়ে যাওয়া হবে এবং যে পর্যন্ত না আমি সেগুলোর দিকে মনোযোগ দেব’ এটি সদাপ্রভুর ঘোষণা। ‘তারপরে আমি সেগুলি এই জায়গায় ফিরিয়ে আনব এবং পুনরুদ্ধার করব’।”