Jeremiah 27:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে দূতেরা জেরুশালেমে এহুদার বাদশাহ্‌ সিদিকিয়ের কাছে এসেছে, তাদের দ্বারা ইদোমের বাদশাহ্‌র, মোয়াবের বাদশাহ্‌র, অম্মোনীয়দের বাদশাহ্‌র, টায়ারের বাদশাহ্‌র ও সিডনের বাদশাহ্‌র কাছে তা পাঠাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর জেরুশালেমে যিহূদার রাজা সিদিকিয়ের কাছে আসা ইদোম, মোয়াব, অম্মোন, টায়ার ও সীদোনের প্রতিনিধিদের কাছে এই বার্তা পাঠও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে দূতগণ যিরূশালেমে যিহূদা-রাজ সিদিকিয়ের নিকটে আসিয়াছে, তাহাদের দ্বারা ইদোমের রাজার, মোয়াবের রাজার, অম্মোন-সন্তানগণের রাজার, সোরের রাজার ও সীদোনের রাজার নিকটে তাহা পাঠাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে দূতগণ যিরূশালেমে যিহূদা-রাজ সিদিকিয়ের নিকটে আসিয়াছে, তাহাদের দ্বারা ইদোমের রাজার, মোয়াবের রাজার, অম্মোন-সন্তানগণের রাজার, সোরের রাজার ও সীদোনের রাজার নিকটে তাহা পাঠাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যে সব দূতেরা ইদোম, মোয়াব, অম্মোন, সোর ও সীদোনের রাজাদের কাছ থেকে যিরূশালেমে যিহূদার রাজা সিদিকিয়ের কাছে এসেছে তাদের দিয়ে ঐ সব রাজাদের কাছে খবর পাঠাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর যে সব রাষ্ট্রদূত ইদোম, মোয়াব, অম্মোন, টায়ার ও সিডনের বাদশাহ্‌দের কাছ থেকে জেরুজালেমে এহুদার বাদশাহ্‌ সিদিকিয়ের কাছে এসেছে তাদের দিয়ে ঐ সব বাদশাহ্‌দের কাছে খবর পাঠাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি ইদোম, মোয়াব, আম্মোন, টায়ার এবং সীদোনের রাজাদের কাছে তাদের রাজদূতের মাধ্যমে আমাকে বার্তা পাঠাতে বললেন, যে রাজদূতেরা জেরুশালেমে রাজা সিদিকিয়ের সঙ্গে দেখা করতে এসেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ইদোম, মোয়াব, অম্মোন, সোর এবং সীদোনের রাজাদের কাছে খবর পাঠিয়ে দাও| এই সব বার্তাগুলি দূতদের মারফৎ সব রাজাদের কাছে পাঠিয়ে দাও, যারা যিহূদার রাজা সিদিকিয়কে জেরুশালেমে দেখতে এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর যে সব দূতেরা ইদোমের রাজা, মোয়াবের রাজা, অম্মোনের লোকেদের রাজা, সোরের রাজা ও সীদোনের রাজাদের কাছে পাঠাও। যারা যিরূশালেমে যিহূদার রাজা সিদিকিয়ের কাছে এসেছে তাদের দিয়ে ঐ সব রাজাদের কাছে খবর পাঠাবে।