Jeremiah 27:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের মালিককে বলবার জন্য তাদের এই হুকুম দাও, বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, তোমরা তোমাদের মালিককে এই কথা বলবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মনিবদের জন্য এই বার্তা পাঠিয়ে তাদের বলো, ‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: “তোমরা তোমাদের মনিবদের কাছে গিয়ে এই কথা বলো:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপন আপন কর্ত্তাকে বলিবার জন্য তাহাদিগকে এই আদেশ দেও, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা আপন আপন প্রভুকে এই কথা বলিবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপন আপন কর্তাকে বলিবার জন্য তাহাদিগকে এই আদেশ দেও, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা আপন আপন প্রভুকে এই কথা বলিবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মনিবদের একটা খবর দেবার জন্য বলবে যে, ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাদের মনিবদের এই কথা বলতে বলছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মালিকদের একটা খবর দেবার জন্য বলবে যে, ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাদের মালিকদের এই কথা বলতে বলছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর আমাকে বললেন, তাদের এই আদেশ করতে যেন তারা তাদের রাজাকে গিয়ে বলে যে, প্রভু পরমেশ্বর বলেছেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বার্তাবাহকদের বলো তাদের মনিবকে গিয়ে বলতে প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেছেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মনিবদের বলার জন্য এই আদেশ দাও, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, তোমার তোমাদের মনিবদের এই কথা অবশ্যই বল,