Jeremiah 27:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমিই আমার মহাপরাক্রম ও প্রসারিত বাহু দ্বারা দুনিয়া, দুনিয়া-নিবাসী মানুষ ও পশু নির্মাণ করেছি এবং আমি যাকে তা দেওয়া উচিত মনে করি, তাকে তা দিয়ে থাকি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার মহাপরাক্রম ও প্রসারিত বাহু দ্বারা আমি পৃথিবী, তার অধিবাসী ও তার উপরে স্থিত পশুদের সৃষ্টি করেছি। আমি যাকে যা দেওয়া উপযুক্ত মনে করেছি, তাকে তা দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমিই আপনার মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা পৃথিবী, পৃথিবী-নিবাসী মনুষ্য ও পশু নির্ম্মাণ করিয়াছি, এবং আমি যাহাকে তাহা দেওয়া বিহিত বুঝি, তাহাকে তাহা দিয়া থাকি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমিই আপনার মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা পৃথিবী, পৃথিবী-নিবাসী মনুষ্য ও পশু নির্মাণ করিয়াছি, এবং আমি যাহাকে তাহা দেওয়া বিহিত বুঝি, তাহাকে তাহা দিয়া থাকি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘আমার মহাশক্তিতে এবং ক্ষমতাপূর্ণ হাতে আমি এই পৃথিবী ও তার উপরকার যে সব মানুষ ও পশু তৈরী করেছি, আর আমি যাকে উপযুক্ত মনে করি তার হাতে ক্ষমতা দিয়ে থাকি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘আমার মহাশক্তিতে এবং ক্ষমতাপূর্ণ হাতে আমি এই দুনিয়া ও তার উপরকার যে সব মানুষ ও পশু তৈরী করেছি, আর আমি যাকে উপযুক্ত মনে করি তার হাতে ক্ষমতা দিয়ে থাকি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মহাশক্তি ও পরাক্রমে আমি এই পৃথিবী, মানবজাতি এবং এই পৃথিবীর বুকে সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছি। আমি যাকে ইচ্ছা তাকে এসব দিতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মনিবকে গিয়ে বলো আমি এই পৃথিবী এবং তার মানুষদের সৃষ্টি করেছি| এই পৃথিবীর সমস্ত পশু পাখীও আমার সৃষ্টি| আমি আমার শক্তি এবং শক্তিশালী বাহু দিয়ে তা সৃষ্টি করেছি| আমি যাকে খুশী এই পৃথিবী দিয়ে দিতে পারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি নিজেই আমার মহাশক্তিতে এবং আমার হাতে এই পৃথিবী তৈরী করেছি। আমি ভূমি এবং তার পশু বানিয়েছি এবং আমি যাকে উপযুক্ত মনে করি তাকে দিয়ে থাকি।