Jeremiah 27:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সম্প্রতি আমি এসব দেশ আমার গোলাম ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের হাতে দিয়েছি এবং তার গোলামী করবার জন্য মাঠের পশুগুলোও তাকে দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমি তোমাদের সব দেশকে, আমার সেবক, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারকে দেব; আমি বন্য পশুদেরও তার বশ্যতাধীন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সম্প্রতি আমি এই সকল দেশ আপন দাস বাবিল-রাজ নবূখদ্নিৎসরের হস্তে দিয়াছি, এবং তাহার দাসত্ব করণার্থে মাঠের পশুগণও তাহাকে দিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সম্প্রতি আমি এই সকল দেশ আপন দাস বাবিল-রাজ নবূখদ্নিৎসরের হস্তে দিয়াছি, এবং তাহার দাসত্ব করণার্থে মাঠের পশুগণও তাহাকে দিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আমি তোমাদের সব দেশগুলো আমার দাস বাবিলের রাজা নবূখদ্নিৎসরের হাতে তুলে দেব; এমন কি, বুনো পশুদেরও আমি তার অধীন করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আমি তোমাদের সব দেশগুলো আমার গোলাম ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের হাতে তুলে দেব; এমন কি, বুনো পশুদেরও আমি তার অধীন করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমিই সেই, যিনি এই সমস্ত জাতিকে আমার সেবক ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের ক্ষমতাধীন করেছি, এমন কি বন্য পশুদেরও তার সেবা করতে বাধ্য করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি পৃথিবীর সমস্ত দেশ বাবিলের রাজা নবূখদ্রিত্সরকে দিয়ে দিলাম| সে হল আমার অনুচর| সমস্ত বন্য জন্তুদেরও আমি তাকে মান্য করতে বাধ্য করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এখন, আমি নিজে এই সব কিছু আমার দাস বাবিলের রাজা নবূখদনিৎসরের হাতে দিচ্ছি। এমন কি, ভূমির জীবন্ত সব কিছু আমি তার সেবার জন্য দিচ্ছি।