Jeremiah 27:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সমস্ত জাতি তার, তার পুত্রের ও তার পৌত্রের গোলাম হবে; পরে তার দেশের সময়ও উপস্থিত হবে, তখন অনেক জাতি ও মহান বাদশাহ্রা তাকেও গোলামী করাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব জাতি তার, তার পুত্র ও তার পৌত্রের সেবা করবে, যতদিন না তাদের সময় সম্পূর্ণ হয়; তারপর বহু জাতি ও মহান রাজারা তাকে তাদের আয়ত্তাধীনে আনবে।” ’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, সমস্ত জাতি তাহার, তাহার পুত্রের ও তাহার পৌত্রের দাস হইবে; পরে তাহার দেশের সময়ও উপস্থিত হইবে, তখন অনেক জাতি ও মহান্ রাজগণ তাহাকেও দাসত্ব করাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, সমস্ত জাতি তাহার, তাহার পুত্রের ও তাহার পৌত্রের দাস হইবে; পরে তাহার দেশের সময়ও উপস্থিত হইবে, তখন অনেক জাতি ও মহান রাজগণ তাহাকেও দাসত্ব করাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যতদিন না তার দেশের সময় আসে ততদিন পর্যন্ত সমস্ত জাতি তার, তার ছেলের ও তার নাতির দাস হবে; তারপর অনেক জাতি ও বড় বড় রাজারা তাকে তাদের অধীনে আনবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যতদিন না তার দেশের সময় আসে ততদিন পর্যন্ত সমস্ত জাতি তার, তার ছেলের ও তার নাতির গোলাম হবে; তারপর অনেক জাতি ও বড় বড় বাদশাহ্রা তাকে তাদের অধীনে আনবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত জাতি তার সেবা করবে। তারা তার জাতির পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাজার বংশধরদের সেবা করবে। তারপর তার জাতি পরাক্রমী জাতিবর্গ ও মহান্ রাজাদের সেবা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সবগুলো জাতি নবূখদ্রিত্সর তাঁর পুত্র এবং তাঁর পৌত্রদের সেবা করবে| তারপর বাবিলের পরাজয় ঘটবে| অনেক রাষ্ট্রের মহান রাজারা মিলে বাবিলকে তাঁদের দাসে পরিণত করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সমস্ত জাতি তার, তার ছেলের ও তার নাতির সেবা করবে; যতদিন না তার দেশের শেষ দিন আসে। তখন অনেক জাতি ও মহান রাজারা তাকে তাদের অধীনে আনবে।