Jeremiah 27:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে জাতি ও যে রাজ্য সেই ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের গোলাম না হবে ও ব্যাবিলনের বাদশাহ্‌র জোয়ালের নিচে তার ঘাড় না রাখবে, মাবুদ বলেন, আমি তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা সেই জাতিকে প্রতিফল দেব, যে পর্যন্ত ওর হাত দিয়ে তাদেরকে সংহার না করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘ “কিন্তু, কোনো জাতি বা রাজ্য যদি ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের সেবা না করে কিংবা তার জোয়ালের নিচে কাঁধ না দেয়, আমি তরোয়াল, দুর্ভিক্ষ ও মহমারীর দ্বারা সেই জাতিকে শাস্তি দেব, সদাপ্রভু এই কথা বলেন, যতক্ষণ না সেই জাতিকে আমি তার হাত দিয়ে ধ্বংস করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে জাতি ও যে রাজ্য সেই বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের দাস না হইবে, ও বাবিল-রাজের যোঁয়ালির নীচে আপন গ্রীবা না রাখিবে, সদাপ্রভু কহেন, আমি খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা সেই জাতিকে প্রতিফল দিব, যে পর্য্যন্ত উহার হস্ত দ্বারা তাহাদিগকে সংহার না করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে জাতি ও যে রাজ্য সেই বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের দাস না হইবে, ও বাবিল-রাজের জোঁয়ালির নিচে আপন গ্রীবা না রাখিবে, সদাপ্রভু কহেন, আমি খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা সেই জাতিকে প্রতিফল দিব, যে পর্যন্ত উহার হস্ত দ্বারা তাহাদিগকে সংহার না করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ ‘কিন্তু কোন জাতি বা রাজ্য যদি বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের দাস না হয় কিম্বা তার জোয়ালের নীচে কাঁধ না দেয় তবে আমি সেই জাতিকে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়ক দিয়ে শাস্তি দেব যে পর্যন্ত না আমি তার হাত দিয়ে সেই জাতিকে ধ্বংস করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘কিন্তু কোন জাতি বা রাজ্য যদি ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের গোলাম না হয় কিংবা তার জোয়ালের নীচে কাঁধ না দেয় তবে আমি সেই জাতিকে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী দিয়ে শাস্তি দেব যে পর্যন্ত না আমি তার হাত দিয়ে সেই জাতিকে ধ্বংস করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু কোনও জাতি বা রাজ্য যদি তার অধীনতা স্বীকার না করে, তাহলে আমি সেই জাতিকে শাস্তি দেব। নেবুকাডনেজার যতদিন না সেই জাতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ততদিন আমি তাদের যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী দিয়ে বিপর্যস্ত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘কিন্তু কয়েকটি দেশ হয়ত বাবিলের রাজা নবূখদ্রিত্‌সরের সেবা করতে অস্বীকার করবে| তারা তার জোয়াল টানতে অস্বীকার করবে| যদি তা হয় তাহলে আমি ঐ দেশগুলিকে শাস্তি দেব| তারা সইবে তরবারির আঘাত, অনাহার এবং মহামারীর যন্ত্রণা|’” এই হল প্রভুর বার্তা| “‘যতক্ষণ না দেশগুলি ধ্বংস হয় ততক্ষণ আমি ঐ শাস্তি বহাল রাখব| আমি নবূখদ্রিত্‌সরকে দিয়ে যুদ্ধ করিয়ে ঐ জাতিগুলিকে ধ্বংস করাবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোন জাতি এবং রাজ্য বাবিলের রাজা নবূখদনিৎসরের সেবা না করে এবং বাবিলের রাজার জোয়ালে কাঁধ না দেয়, তবে আমি সেই জাতিকে তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারী দিয়ে শাস্তি দেব এটি সদাপ্রভুর ঘোষণা, যতক্ষণ না পর্যন্ত আমি তার হাত দিয়ে তাদের ধ্বংস করি।