Jeremiah 27:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের কর্তব্য এই, তোমাদের যে নবী, গণক, স্বপ্নদর্শক, গণক ও মায়াবীরা তোমাদের বলে, তোমরা ব্যাবিলনের বাদশাহ্র গোলাম হবে না, তাদের কথায় কান দিও না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তোমাদের ভাববাদীদের, তোমাদের গণকদের, তোমাদের স্বপ্ন অনুবাদকদের, তোমাদের প্রেতমাধ্যম ও তোমাদের জাদুকরদের কথা তোমরা শুনবে না, যারা বলে, ‘তোমাদের ব্যাবিলনের রাজার সেবা করতে হবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের কর্ত্তব্য এই, তোমাদের যে ভাববাদী, মন্ত্রজ্ঞ, স্বপ্নদর্শক, গণক, ও মায়াবী সকল তোমাদিগকে বলে, তোমরা বাবিল-রাজের দাস হইবে না, তাহাদের কথায় কর্ণপাত করিও না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের কর্তব্য এই, তোমাদের যে ভাববাদী, মন্ত্রজ্ঞ, স্বপ্নদর্শক, গণক ও মায়াবী সকল তোমাদিগকে বলে, তোমরা বাবিল-রাজের দাস হইবে না, তাহাদের কথায় কর্ণপাত করিও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তোমরা তোমাদের নবী, গণক, স্বপ্ন দেখে ভবিষ্যতের কথা বলা লোক, মায়াবিদ্যাকারী কিম্বা তোমাদের যাদুকরদের কথা শুনো না; তারা তোমাদের বলে যে, তোমরা বাবিলের রাজার দাস হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তোমরা তোমাদের নবী, গণক, স্বপ্ন দেখে ভবিষ্যতের কথা বলা লোক, মায়াবিদ্যাকারী কিংবা তোমাদের জাদুকরদের কথা শুনো না; তারা তোমাদের বলে যে, তোমরা ব্যাবিলনের বাদশাহ্র গোলাম হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের প্রবক্তা নবীদের কিম্বা আর কাউকে বিশ্বাস করো না যারা ভবিষ্যদ্বাণী করতে পারে কিম্বা স্বপ্ন বা মৃত্যুলোক থেকে আত্মাকে জাগিয়ে ভবিষ্যতের কথা জানতে পারে বা জাদুবিদ্যা দিয়ে ভবিষ্যতের কথা বলে দিতে পারে বলে দাবী করে। তারা সকলেই ব্যাবিলনরাজের কাছে বশ্যতা স্বীকার করতে তোমাদের বারণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং তোমরা ভাববাদীদের কথা শুনবে না| শুনবে না সমস্ত লোকদের কথা যারা ভোজবাজি দেখিয়ে ভবিষ্যৎবাণী করে| যারা স্বপ্ন ব্যাখ্যা করতে পারে বলে দাবী করে তাদের কথা শুনো না| যারা মৃতদের সঙ্গে কথা বলে অথবা যাদু কৌশল করে তাদের কথা শুনো না| তারা প্রত্যেকে বলবে, “বাবিলের রাজার দাসত্ব তোমাদের করতে হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা! তোমাদের ভাববাদী, গণক, দর্শনকারী, ভবিষ্যতবক্তা এবং মায়াবী, যারা তোমাদের এই কথা বলত, তোমরা বাবিলের রাজার সেবা কোরো না তাদের কথায় কান দেবেনা।