Jeremiah 28:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ বছরে, এহুদার বাদশাহ্‌ সিদিকিয়ের রাজত্বের আরম্ভে, চতুর্থ বছরের পঞ্চম মাসে, গিবিয়োন-নিবাসী অসূরের পুত্র নবী হনানিয় মাবুদের গৃহে ইমামদের ও সমস্ত লোকের সাক্ষাতে আমাকে এই কথা বললো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই একই বছরে, যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের প্রথমদিকে, অর্থাৎ চতুর্থ বছরের পঞ্চম মাসে, গিবিয়োন-নিবাসী অসূরের পুত্র ভাববাদী হনানিয়, সদাপ্রভুর গৃহে যাজকদের ও অন্য সব লোকের উপস্থিতিতে আমাকে এই কথা বলল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ বৎসরে, যিহূদা-রাজ সিদিকিয়ের রাজত্বের আরম্ভে, চতুর্থ বৎসরের পঞ্চম মাসে, গিবিয়োন-নিবাসী অসূরের পুত্র হনানিয় ভাববাদী সদাপ্রভুর গৃহে যাজকগণের ও সমস্ত প্রজালোকের সাক্ষাতে আমাকে এই কথা কহিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ বৎসরে, যিহূদা-রাজ সিদিকিয়ের রাজত্বের আরম্ভে, চতুর্থ বৎসরের পঞ্চম মাসে, গিবিয়োন-নিবাসী অসূরের পুত্র হনানিয় ভাববাদী সদাপ্রভুর গৃহে যাজকগণের ও সমস্ত প্রজালোকের সাক্ষাতে আমাকে এই কথা কহিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই একই বছরে, যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের প্রথম দিকে, অর্থাৎ চতুর্থ বছরের পঞ্চম মাসে গিবিয়োন শহরের অসূরের ছেলে নবী হনানিয় সদাপ্রভুর ঘরে পুরোহিতদের ও সমস্ত লোকদের সামনে যিরমিয়কে এই কথা বলল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই একই বছরে, এহুদার বাদশাহ্‌ সিদিকিয়ের রাজত্বের প্রথম দিকে, অর্থাৎ চতুর্থ বছরের পঞ্চম মাসে গিবিয়োন শহরের অসূরের ছেলে নবী হনানিয় মাবুদের ঘরে ইমামদের ও সমস্ত লোকদের সামনে ইয়ারমিয়াকে এই কথা বলল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিদিকিয় তখন যিহুদীয়ার রাজা। তাঁর রাজত্বের চতুর্থ বছরের পঞ্চম মাস চলছে। সেই বছরেই গিবিয়োন শহরের অসুরের পুত্র নবী হননিয় মন্দিরে সমস্ত পুরোহিত ও অন্যান্য সমস্ত লোকদের সামনে আমাকে বলল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্ব কালের চতুর্থ বছরের পঞ্চম মাসে ভাববাদী হনানিয় আমার সঙ্গে কথা বলেছিলেন| হনানিয় ছিলেন অসূরের পুত্র| হনানিয় ছিলেন গিবিয়োন শহরের বাসিন্দা| প্রভুর মন্দিরে যাজকগণ ও আরো অনেকের উপস্থিতিতে হনানিয় আমার সঙ্গে কথা বলেছিলেন| হনানিয় যা বলেছিলেন তা হল:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই বছরে, যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের প্রথম দিকে, চতুর্থ বছরের পঞ্চম মাসে গিবিয়োনে বসবাসকারী অসূরের ছেলে ভাববাদী হনানিয় সদাপ্রভুর গৃহে যাজকদের ও সমস্ত লোকেদের সামনে আমাকে এই কথা বলল,