Jeremiah 28:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হনানিয় সমস্ত লোক লোকের সাক্ষাতে বললো, মাবুদ এই কথা বলেন, দুই বছরের মধ্যে আমি ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের জোয়াল এভাবে ভেঙ্গে সমস্ত জাতির কাঁধ থেকে দূর করবো। পরে ইয়ারমিয়া নবী চলে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে সব লোকের সাক্ষাতে বলল, “সদাপ্রভু এই কথা বলেন: ‘এই একইভাবে, দুই বছরের মধ্যে, আমি ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের জোয়াল সব জাতির কাঁধ থেকে নামিয়ে ভেঙে ফেলব।’ ” পরে ভাববাদী যিরমিয় সেখান থেকে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হনানিয় সমস্ত প্রজা লোকের সাক্ষাতে কহিল, সদাপ্রভু এই কথা কহেন, দুই বৎসরের মধ্যে আমি বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের যোঁয়ালি এইরূপে ভাঙ্গিয়া সমুদয় জাতির স্কন্ধ হইতে দূর করিব। পরে যিরমিয় ভাববাদী চলিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হনানিয় সমস্ত প্রজালোকের সাক্ষাতে কহিল, সদাপ্রভু এই কথা কহেন, দুই বৎসরের মধ্যে আমি বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের জোঁয়ালি এইরূপে ভাঙ্গিয়া সমুদয় জাতির স্কন্ধ হইতে দূর করিব। পরে যিরমিয় ভাববাদী চলিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি সমস্ত লোকদের সামনে বললেন, “সদাপ্রভু বলছেন, ‘এইভাবে আমি দুই বছরের মধ্যে সমস্ত জাতির ঘাড় থেকে বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের জোয়াল ভেংগে ফেলব।’ ” তখন নবী যিরমিয় সেখান থেকে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি সমস্ত লোকদের সামনে বললেন, “মাবুদ বলছেন, ‘এইভাবে আমি দুই বছরের মধ্যে সমস্ত জাতির ঘাড় থেকে ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের জোয়াল ভেংগে ফেলব।’ ” তখন নবী ইয়ারমিয়া সেখান থেকে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত লোকের সামনে বলল, এইভাবে প্রভু পরমেশ্বর রাজা নেবুকাডনেজারের যোঁয়ালি ভেঙ্গে ফেলবেন, যে যোঁয়ালি সে সমস্ত জাতির গলায় পরিয়ে দিয়েছে। এই কাজ তিনি দুবছরের মধ্যে করবেন।তখন আমি সেখান থেকে চলে গেলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হনানিয় চিৎকার করে সবাইকে শুনিয়ে বলে উঠেছিলেন, “প্রভু বলেছেন: ‘এই ভাবে ঠিক আমি বাবিলের রাজা নবূখদ্রিত্‌সরের দাসত্বের জোয়াল ভেঙে ফেলব| সমস্ত পৃথিবীর কাঁধে সে যে দাসত্বের জোয়াল চাপিয়েছে আমি তা দু বছরের মধ্যেই ভেঙে ফেলব|’” হনানিয়র এই কথা শেষ হওয়ার পর যিরমিয় উপাসনাগৃহ ত্যাগ করে চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর হনানিয় সমস্ত লোকদের সামনে বলল, “সদাপ্রভু এই কথা বলেন, ‘এই ভাবে, দুই বছরের মধ্যে আমি সমস্ত জাতির ঘাড় থেকে বাবিলের রাজা নবূখদনিৎসরের চাপানো জোয়াল ভেঙে ফেলব’।” তখন যিরমিয় ভাববাদী নিজের পথে চলে গেলেন।