Jeremiah 28:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হনানিয় ইয়ারমিয়া নবীর কাঁধ থেকে জোয়াল নিয়ে ভেঙ্গে ফেলার পর ইয়ারমিয়ার কাছে মাবুদের এই কালাম নাজেল হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী হনানিয় ভাববাদী যিরমিয়ের কাঁধ থেকে সেই জোয়ালটি নিয়ে ভেঙে ফেলার কিছু সময় পর, সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হনানিয় যিরমিয় ভাববাদীর স্কন্ধ হইতে যোঁয়ালি লইয়া ভাঙ্গিলে পর যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হনানিয় যিরমিয় ভাববাদীর স্কন্ধ হইতে জোঁয়ালি লইয়া ভাঙ্গিলে পর যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হনানিয় জোয়ালটা ভেংগে ফেলবার কিছুদিন পর সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হনানিয় জোয়ালটা ভেংগে ফেলবার কিছুদিন পর মাবুদের এই কালাম ইয়ারমিয়ার উপর নাজেল হল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর কিছুক্ষণ পরে প্রভু পরমেশ্বর
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হনানিয় যিরমিয়র কাঁধ থেকে জোয়ালটি তুলে নেওয়ার পর এবং সেটি ভাঙ্গবার পর প্রভু যিরমিয়র সঙ্গে কথা বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হনানিয় ভাববাদী জোয়ালটি ভেঙে ফেলার পরে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে এল এবং বলল,