Jeremiah 28:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি গিয়ে হনানিয়কে বল, মাবুদ এই কথা বলেন, তুমি কাঠের জোয়াল ভাঙ্গলে বটে, কিন্তু তার পরিবর্তে লোহার জোয়াল প্রস্তুত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি যাও, গিয়ে হনানিয়কে বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: তুমি কাঠের এক জোয়াল ভেঙে ফেলেছ ঠিকই, কিন্তু এর পরিবর্তে তোমাকে একটি লোহার জোয়াল দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি গিয়া হনানিয়কে বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কাষ্ঠের যোঁয়ালি ভাঙ্গিলে বটে, কিন্তু তাহার পরিবর্ত্তে লৌহের যোঁয়ালি প্রস্তুত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি গিয়া হনানিয়কে বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কাষ্ঠের জোঁয়ালি ভাঙ্গিলে বটে, কিন্তু তাহার পরিবর্তে লৌহের জোঁয়ালি প্রস্তুত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি গিয়ে হনানিয়কে বলবে যে, সদাপ্রভু বলছেন, ‘তুমি কাঠের জোয়াল ভেংগে ফেলেছ কিন্তু তার জায়গায় দেওয়া হবে লোহার জোয়াল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি গিয়ে হনানিয়কে বলবে যে, মাবুদ বলছেন, ‘তুমি কাঠের জোয়াল ভেংগে ফেলেছ কিন্তু তার জায়গায় দেওয়া হবে লোহার জোয়াল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাকে হননিয়ের কাছে গিয়ে বলতে বললেন, প্রভু পরমেশ্বর বলেছেন, তুমি হয়তো কাঠের যোঁয়ালি ভাঙ্গতে পারবে, কিন্তু তিনি সেই জায়গায় লোহার যোঁয়ালি পরিয়ে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যিরমিয়কে বললেন, “যাও হনানিয়কে গিয়ে বলো প্রভু বলেছেন: ‘তুমি একটি কাঠের জোয়াল ভেঙেছ| এবার আমি লোহার জোয়াল তৈরী করব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যাও ও হনানিয়কে বল, সদাপ্রভু এই কথা বলেন, ‘তুমি কাঠের জোয়াল ভেঙ্গেছ, কিন্তু আমি তার পরিবর্তে লোহার জোয়াল তৈরী করব’।