Jeremiah 28:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, এসব জাতি যেন ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের গোলাম হয়, সেজন্য আমি তাদের কাঁধে লোহার জোয়াল দিলাম; তারা তার গোলাম হবে; আর আমি তাকে মাঠের পশুগুলোও দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: আমি এসব জাতির কাঁধে লোহার জোয়াল দেব, যেন তারা ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের দাসত্ব করে, আর তারা তার সেবা করবে। আমি তাকে, এমনকি, বন্য পশুদেরও উপরে নিয়ন্ত্রণ দেব।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, এই সকল জাতি যেন বাবিল-রাজ নবূখদ্নিৎসরের দাস হয়, তজ্জন্য আমি তাহাদের স্কন্ধে লৌহের যোঁয়ালি দিলাম; তাহারা তাহার দাস হইবে; আর আমি তাহাকে মাঠের পশুগণও দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, এই সকল জাতি যেন বাবিল-রাজ নবূখদ্নিৎসরের দাস হয়, তজ্জন্য আমি তাহাদের স্কন্ধে লৌহের জোঁয়ালি দিলাম; তাহারা তাহার দাস হইবে; আর আমি তাহাকে মাঠের পশুগণও দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, এই সব জাতি যাতে বাবিলের রাজা নবূখদ্নিৎসরের দাস হয় সেইজন্য আমি তাদের ঘাড়ে লোহার জোয়াল চাপিয়ে দেব, আর তারা তার সেবা করবেই করবে। এমন কি, আমি তাকে বুনো পশুদের উপরেও কর্তা করব।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন বলছি, এই সব জাতি যাতে ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের গোলাম হয় সেইজন্য আমি তাদের ঘাড়ে লোহার জোয়াল চাপিয়ে দেব, আর তারা তার সেবা করবেই করবে। এমন কি, আমি তাকে বুনো পশুদের উপরেও কর্তা করব।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের ঈশ্বর বলেছেন, এই সমস্ত জাতির গলায় তিনি লোহার যোঁয়ালি পরিয়ে দেবেন, তারা রাজা নেবুকাডনেজারের দাসত্ব করবে। পরমেশ্বর আরও বলেছেন, তিনি বন্য পশুদেরও রাজা নেবুকাডনেজারের সেবা করাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের ঈশ্বর সর্বশক্তিমান প্রভু বললেন, ‘আমি প্রত্যেকটি দেশকে লোহার জোয়ালে বাঁধ্ব| তারপর আমি এই সব জাতিগুলিকে দিয়ে বাবিলের রাজা নবূখদ্রিত্সরকে সেবা করাব| আমি নবূখদ্রিত্সরকে বন্য পশুদেরও শাসন করার ক্ষমতা দেব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘আমি এই সমস্ত জাতির ঘাড়ে লোহার জোয়াল চাপিয়েছি, যাতে তারা বাবিলের রাজা নবূখদনিৎসরের সেবা করে। এমন কি, আমি তাকে বুনো পশুদের উপরেও কর্তৃত্ব দিলাম’।”