Jeremiah 28:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন নবী ইয়ারমিয়া হনানিয় নবীকে বললেন, হে হনানিয়, শোন; মাবুদ তোমাকে প্রেরণ করেন নি, কিন্তু তুমি এই লোকদেরকে মিথ্যা কথায় বিশ্বাস করাচ্ছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর ভাববাদী যিরমিয় ভাববাদী হনানিয়েকে বললেন, “হনানিয়, তুমি শোনো! সদাপ্রভু তোমাকে প্রেরণ করেননি, তবুও তুমি চেষ্টা করেছ এই জাতিকে মিথ্যা কথায় বিশ্বাস করাতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিরমিয় ভাববাদী হনানিয় ভাববাদীকে কহিলেন, হে হনানিয়, শুন; সদাপ্রভু তোমাকে প্রেরণ করেন নাই, কিন্তু তুমি এই লোকদিগকে মিথ্যা কথায় বিশ্বাস করাইতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিরমিয় ভাববাদী হনানিয় ভাববাদীকে কহিলেন, হে হনানিয়, শুন; সদাপ্রভু তোমাকে প্রেরণ করেন নাই, কিন্তু তুমি এই লোকদিগকে মিথ্যা কথায় বিশ্বাস করাইতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নবী যিরমিয় নবী হনানিয়কে বললেন, “হনানিয়, শুনুন। সদাপ্রভু আপনাকে পাঠান নি, কিন্তু আপনি এই জাতিকে মিথ্যা কথায় বিশ্বাস করাচ্ছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন নবী ইয়ারমিয়া নবী হনানিয়কে বললেন, “হনানিয়, শুনুন। মাবুদ আপনাকে পাঠান নি, কিন্তু আপনি এই জাতিকে মিথ্যা কথায় বিশ্বাস করাচ্ছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি হননিয়কে এই কথা বললাম এবং সেই সঙ্গে আরও বললাম, শোন হননিয়, পরমেশ্বর তোমাকে পাঠান নি, তুমি এই সব লোককে মিথ্যায় বিশ্বাস করাচ্ছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদী যিরমিয় তখন ভাববাদী হনানিয়কে বলেছিল, “শোন হনানিয়! তোমাকে প্রভু পাঠান নি| কিন্তু তুমি যিহূদার লোকদের মিথ্যাকে বিশ্বাস করতে শিখিয়েছো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে যিরমিয় ভাববাদী হনানিয় ভাববাদীকে বললেন, “হনানিয়, শোন! সদাপ্রভু তোমাকে পাঠান নি, কিন্তু তুমি নিজেই এই লোকেদের মিথ্যা কথায় বিশ্বাস করিয়েছ।