Jeremiah 28:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মাবুদ এই কথা বলেন, দেখ, আমি তোমাকে ভূতল থেকে দূর করে দেব; তুমি এই বছরেই মরবে, কেননা তুমি মাবুদের বিরুদ্ধে বিপথগমনের কথা বলেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, সদাপ্রভু এই কথা বলেন: ‘আমি তোমাকে ভূপৃষ্ঠ থেকে সরিয়ে ফেলতে চলেছি। এই বছরেই তোমার মৃত্যু হবে, কারণ তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহের বাক্য প্রচার করেছ।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমাকে ভূতল হইতে দূর করিয়া দিব; তুমি এই বৎসরেই মরিবে, কেননা তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিপথগমনের কথা বলিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমাকে ভূতল হইতে দূর করিয়া দিব; তুমি এই বৎসরেই মরিবে, কেননা তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিপথগমনের কথা বলিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সদাপ্রভু বলছেন, ‘আমি তোমাকে পৃথিবীর উপর থেকে সরিয়ে দিতে যাচ্ছি। এই বছরেই তুমি মারা যাবে, কারণ তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহের কথা প্রচার করেছ।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই মাবুদ বলছেন, ‘আমি তোমাকে দুনিয়ার উপর থেকে সরিয়ে দিতে যাচ্ছি। এই বছরেই তুমি মারা যাবে, কারণ তুমি মাবুদের বিরুদ্ধে বিদ্রোহের কথা তবলিগ করেছ।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই প্রভু পরমেশ্বর স্বয়ং বলেছেন, তিনি পৃথিবী থেকে তোমাকে সরিয়ে দেবেন। এই বছরের মধ্যেই তোমার মৃত্যু হবে কারণ তুমি মানুষকে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করতে বলেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু বলেছেন, ‘শীঘ্রই আমি তোমাকে এই পৃথিবীর বাইরে সরিয়ে দেব হনানিয়| তোমার এবছরেই মৃত্যু হবে| কেন? কারণ তুমি লোকদের প্রভুর বিরুদ্ধে যাবার শিক্ষা দিয়েছো|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ! আমি তোমাকে এই পৃথিবীর বাইরে দূর করে দেব। তুমি এই বছরেই মারা যাবে, কারণ তুমি সদাপ্রভুর বিরুদ্ধে অবিশ্বস্ততার কথা প্রচার করেছ’।”