Jeremiah 28:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, আমি ব্যাবিলনের বাদশাহ্র জোয়াল ভেঙ্গে ফেলেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘আমি ব্যাবিলনের রাজার জোয়াল ভেঙে ফেলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, আমি বাবিল-রাজের যোঁয়ালি ভগ্ন করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, আমি বাবিল-রাজের জোঁয়ালি ভগ্ন করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘আমি বাবিলের রাজার জোয়াল ভেংগে ফেলতে যাচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইলের মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, ‘আমি ব্যাবিলনের বাদশাহ্র জোয়াল ভেংগে ফেলতে যাচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর আমাকে বলেছেন, ব্যাবিলনের রাজার ক্ষমতা আমি নষ্ট করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের ঈশ্বর, সর্বশক্তিমান প্রভু বলেছেন: ‘বাবিলের রাজা যিহূদার লোকদের কাঁধে দাসত্বের যে জোয়াল চাপিয়েছেন তা আমি ভেঙে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘আমি বাবিলের রাজার ওপর চাপানো জোয়াল ভেঙে ফেলেছি।