Jeremiah 28:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার এই স্থান থেকে মাবুদের গৃহের যেসব পাত্র ব্যাবিলনে নিয়ে গেছে, সেসব আমি দুই বছরের মধ্যে এই স্থানে ফিরিয়ে আনবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার সদাপ্রভুর গৃহের যেসব আসবাবপত্র এখান থেকে অপসারিত করে ব্যাবিলনে নিয়ে যায়, দুই বছরের মধ্যে সেই সবই আমি এই স্থানে ফিরিয়ে আনব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাবিল-রাজ নবূখদ্নিৎসর এই স্থান হইতে সদাপ্রভুর গৃহের যে সকল পাত্র বাবিলে লইয়া গিয়াছে, সে সকল আমি দুই বৎসরের মধ্যে এই স্থানে ফিরাইয়া আনিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাবিল-রাজ নবূখদ্নিৎসর এই স্থান হইতে সদাপ্রভুর গৃহের যে সকল পাত্র বাবিলে লইয়া গিয়াছে, সেই সকল আমি দুই বৎসরের মধ্যে এই স্থানে ফিরাইয়া আনিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজা নবূখদ্নিৎসর সদাপ্রভুর ঘরের যে জিনিসপত্র এখান থেকে বাবিলে সরিয়ে নিয়ে গেছে তা আমি দু’বছরের মধ্যে এখানে ফিরিয়ে নিয়ে আসব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার মাবুদের ঘরের যে জিনিসপত্র এখান থেকে ব্যাবিলনে সরিয়ে নিয়ে গেছে তা আমি দু’বছরের মধ্যে এখানে ফিরিয়ে নিয়ে আসব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা নেবুকাডনেজার মন্দিরের যে রত্নভাণ্ডার ব্যাবিলনে নিয়ে গেছে, দুবৎসরের মধ্যে আমি সব এখানে ফিরিয়ে আনব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের রাজার দ্বারা প্রভুর মন্দির থেকে যে সমস্ত জিনিষ লুঠ হয়ে গিয়েছিল তার প্রত্যেকটি জিনিষ আমি দুবছরের মধ্যে তাদের জায়গায় ফেরৎ নিয়ে আসব| নবূখদ্রিত্সর বাবিলে যা কিছু নিয়ে গিয়েছে আমি সেগুলো জেরুশালেম দেশে ফেরৎ নিয়ে আসব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুবছরের মধ্যে আমি সমস্ত জিনিস এই জায়গায় ফিরিয়ে আনব, যেগুলি বাবিলের রাজা নবূখদনিৎসর সদাপ্রভুর গৃহ থেকে নিয়ে বাবিলে নিয়ে গেছে।