Jeremiah 28:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যিহোয়াকীমের পুত্র এহুদার বাদশাহ্‌ যিকনিয়কে ও এহুদার সমস্ত বন্দী, যারা ব্যাবিলনে গেছে, তাদেরকে এই স্থানে ফিরিয়ে আনবো, মাবুদ এই কথা বলেন; কেননা আমি ব্যাবিলনের বাদশাহ্‌র জোয়াল ভেঙ্গে ফেলব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যিহূদার রাজা যিহোয়াকীমের পুত্র যিহোয়াখীনকে এবং যিহূদা থেকে ব্যাবিলনে নির্বাসিত হওয়া সব ব্যক্তিকে এই স্থানে ফিরিয়ে আনব,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘কারণ আমি ব্যাবিলনের রাজার জোয়াল ভেঙে ফেলব।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহোয়াকীমের পুত্র যিহূদা-রাজ যিকনিয়কে ও যিহূদার সমস্ত বন্দি, যাহারা বাবিলে গিয়াছে, তাহাদিগকে এই স্থানে ফিরাইয়া আনিব, ইহা সদাপ্রভু বলেন; কেননা আমি বাবিল-রাজের যোঁয়ালি ভগ্ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহোয়াকীমের পুত্র যিহূদা-রাজ যিকনিয়কে ও যিহূদার সমস্ত বন্দি, যাহারা বাবিলে গিয়াছে, তাহাদিগকে এই স্থানে ফিরাইয়া আনিব, ইহা সদাপ্রভু বলেন; কেননা আমি বাবিল-রাজের জোঁয়ালি ভগ্ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া আমি যিহোয়াকীমের ছেলে যিহূদার রাজা যিহোয়াখীনকে এবং যিহূদার অন্যান্য যে সব বন্দী বাবিলে গেছে তাদেরও এই জায়গায় ফিরিয়ে আনব, কারণ আমি বাবিলের রাজার জোয়াল ভেংগে ফেলব। আমি সদাপ্রভু এই কথা বলছি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া আমি যিহোয়াকীমের ছেলে এহুদার বাদশাহ্‌ যিহোয়াখীনকে এবং এহুদার অন্যান্য যে সব বন্দী ব্যাবিলনে গেছে তাদেরও এই জায়গায় ফিরিয়ে আনব, কারণ আমি ব্যাবিলনের বাদশাহ্‌র জোয়াল ভেংগে ফেলব। আমি মাবুদ এই কথা বলছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোয়াকিমের পুত্র যিহুদীয়ার রাজা যিহোয়াখিন এবং যিহুদীয়ার যে সমস্ত লোক ব্যাবিলনে নির্বাসনে গিয়েছিল, তাদের সবাইকে আমি ফিরিয়ে আনব। হ্যাঁ, আমি ব্যাবিলনরাজের ক্ষমতা খর্ব করব, আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজা যিহোয়াকীণকে, যে যিহোয়াকীমের পুত্র, তাকেও এখানে ফিরিয়ে আনব| বাবিলের রাজা যিহূদার যে সমস্ত মানুষকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল তাদের সবাইকে আমি আবার যিহূদায় ফিরিয়ে আনব| আমি যিহূদার লোকদের বাবিলের রাজার দাসত্ব থেকে মুক্তি দেব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি যিহোয়াকীমের ছেলে যিহূদার রাজা যিকনিয়কে এবং যিহূদার সমস্ত বন্দী, যাদের বাবিলে পাঠানো হয়েছে তাদের এই জায়গায় ফিরিয়ে আনব’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘কারণ আমি বাবিলের রাজার জোয়াল ভাঙ্গবো’।”