Jeremiah 28:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইয়ারমিয়া নবী ইমামদের সাক্ষাতে এবং মাবুদের গৃহে দণ্ডায়মান লোকদের সাক্ষাতে হনানিয় নবীর সঙ্গে কথা বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ভাববাদী যিরমিয় সদাপ্রভুর গৃহে যাজকদের ও অন্য সব লোক যারা সেখানে দাঁড়িয়েছিল, তাদের উপস্থিতিতে ভাববাদী হনানিয়কে উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিরমিয় ভাববাদী যাজকদের সাক্ষাতে, এবং সদাপ্রভুর গৃহে দণ্ডায়মান প্রজাসমূহের সাক্ষাতে হনানিয় ভাববাদীর সহিত কথা বলিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিরমিয় ভাববাদী যাজকদের সাক্ষাতে, এবং সদাপ্রভুর গৃহে দণ্ডায়মান প্রজাসমূহের সাক্ষাতে হনানিয় ভাববাদীর সহিত কথা বলিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নবী যিরমিয় পুরোহিতদের ও যে সব লোক সদাপ্রভুর ঘরে দাঁড়িয়ে ছিল তাদের সামনে নবী হনানিয়ের কথার উত্তর দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন নবী ইয়ারমিয়া ইমামদের ও যে সব লোক মাবুদের ঘরে দাঁড়িয়ে ছিল তাদের সামনে নবী হনানিয়ের কথার জবাব দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সমস্ত পুরোহিত ও মন্দিরে যে সমস্ত লোক দাঁড়িয়েছিল, তাদের সবার সামনে আমি হননিয়কে বললাম,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর মন্দিরে দাঁড়িয়ে যাজক ও অন্যান্য লোকদের উপস্থিতিতে ভাববাদী যিরমিয়, ভাববাদী হনানিয়কে উত্তর দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই যিরমিয় ভাববাদী যাজক ও যে সমস্ত লোক সদাপ্রভুর গৃহে দাঁড়িয়ে ছিল তাদের সামনে হনানিয় ভাববাদীর সাথে কথা বললেন।