Jeremiah 28:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার ও তোমার আগে সে কালের যে নবীরা ছিল, তারা অনেক দেশ ও মহৎ মহৎ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ, অমঙ্গল ও মহামারী বিষয়ক ভবিষ্যদ্বাণী বলেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রাচীনকাল থেকে ভাববাদীরা, যারা তোমাদের ও আমার পূর্বে ছিলেন, তারা বহু দেশ ও মহান সব রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ, বিপর্যয় ও মহামারির ভাববাণী বলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার ও তোমার পূর্ব্বে সে কালের যে ভাববাদিগণ ছিল, তাহারা অনেক দেশ ও মহৎ মহৎ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ, অমঙ্গল ও মহামারী বিষয়ক ভাববাণী বলিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার ও তোমার পূর্বে সেই কালের যে ভাববাদিগণ ছিল, তাহারা অনেক দেশ ও মহৎ মহৎ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ, অমঙ্গল ও মহামারী বিষয়ক ভাববাণী বলিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার ও আমার আগে পুরানো দিনের যে নবীরা ছিলেন, তাঁরা অনেক দেশ ও বড় বড় রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ, বিপদ ও মড়কের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার ও আমার আগে পুরানো দিনের যে নবীরা ছিলেন, তাঁরা অনেক দেশ ও বড় বড় রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ, বিপদ ও মহামারীর বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার ও তোমাদের জন্মের বহুকাল আগে যে নবীরা ভবিষ্যদ্বাণী করতেন, তাঁরা ভবিষ্যদ্বাণী করে গেছেন যে, যুদ্ধ,দুর্ভিক্ষ ও মহামারী বহু জাতি ও শক্তিশালী রাজ্যকে গ্রাস করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হনানিয় তোমার অনেক আগে আরও অনেক ভাববাদী ছিলেন এবং আমি ভাববাদী হতে পারতাম| তারা প্রচার করেছিল অনেক দেশগুলিকে যুদ্ধ, অনাহার, মহামারী গ্রাস করবে| অনেক মহৎ রাজ্যের বিরুদ্ধেও তারা এধরণের ভাববাণী দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার ও তোমার আগে আগেকার দিনের র যে ভাববাদীরা ছিলেন তাঁরা অনেক জাতি এবং মহান রাজ্যগুলির বিরুদ্ধে তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারীর বিষয়ে ভাববাণী করেছিল।