Jeremiah 28:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে নবী শান্তির ভবিষ্যদ্বাণী বলে, সেই নবীর কালাম সফল হলেই জানা যায় যে, মাবুদ সত্যিই সেই নবীকে প্রেরণ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যে ভাববাদী শান্তির ভাববাণী বলেন, তিনি প্রকৃতই সদাপ্রভু দ্বারা প্রেরিত হয়েছেন বলে বোঝা যাবে, যদি তাঁর আগাম ঘোষণা পূর্ণ হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ভাববাদী শান্তির ভাববাণী বলে, সেই ভাববাদীর বাক্য সফল হইলেই জানা যায় যে, সদাপ্রভু সত্যই সেই ভাববাদীকে প্রেরণ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ভাববাদী শান্তির ভাববাণী বলে, সেই ভাববাদীর বাক্য সফল হইলেই জানা যায় যে, সদাপ্রভু সত্যই সেই ভাববাদীকে প্রেরণ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যে নবী শান্তির ভবিষ্যদ্বাণী বলেন তাঁর কথা যখন পূর্ণ হবে কেবল তখনই জানা যাবে যে, তাঁকে সত্যিই সদাপ্রভু পাঠিয়েছিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যে নবী শান্তির ভবিষ্যদ্বাণী বলেন তাঁর কথা যখন পূর্ণ হবে কেবল তখনই জানা যাবে যে, তাঁকে সত্যিই মাবুদ পাঠিয়েছিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু জেনো, যে নবী শান্তির ভবিষ্যদ্বাণী করে, সে তখনই সকলের কাছে প্রকৃত নবী বলে স্বীকৃতি পায়, যখন তার বাণী সফল হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যে ভাববাদীরা শান্তির ভাববাণী প্রচার করে, সেই ভাববাণীগুলি পরীক্ষা করে দেখতে হবে যে সত্যিই সেগুলি প্রভুর পাঠানো কিনা| সত্যি হলেই বোঝা যাবে যে সেই ভাববাদী সত্যি সত্যিই প্রভুর দ্বারা প্রেরিত| যদি কোন ভাববাদীর বাণী সঠিক হয় তাহলে মানুষকে বুঝতে হবে ঐ ভাববাদী প্রভুর দ্বারা প্রেরিত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই যে ভাববাদী শান্তির ভাববাণী বলে, যদি তার কথা গুলি সত্যি হয়, তাহলে এটা জানবে যে, সে সত্যিই সদাপ্রভুর পাঠানো একজন ভাববাদী।”